×
সদ্য প্রাপ্ত:
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • প্রকাশিত : ২০২৪-১১-২৬
  • ২৩৪ বার পঠিত
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর ডিমলায় তৃতীয় বিয়ে করায় স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়েছেন দ্বিতীয় স্ত্রী । 
গুরুতর আহত অবস্থায় ওই যুবককে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) গভীর রাতে  উপ‌জেলার খালিশা চাপানি ইউনিয়নের ছোটখাতা গ্রা‌মে এই ঘটনা ঘ‌টে।
আহত স্বামীর নাম আব্দুল হাকিম (৩০)। তিনি ওই গ্রা‌মের সাদেক আলীর ছেলে। এ ঘটনার পর দ্বিতীয় স্ত্রী আসমা বেগম(২৫) পলাতক রয়েছেন। আসমা নরসিংদী জেলার বাসিন্দা।

ভুক্তভোগী যুবকের পরিবার সূত্রে জানা গেছে , আট বছর আগে আব্দুল হাকিমের প্রথম বিয়ে হয়।
তাদের সংসারে দুই ছেলে রয়েছে। এরপর চার বছর আগে পারিবারিক কলহের জেরে প্রথম স্ত্রীকে তালাক দিয়ে দ্বিতীয় বিয়ে করে হাকিম। সম্প্রতি তৃতীয় বউ হিসেবে সে এক মেয়েকে বাড়িতে নিয়ে আসে। পরে সোমবার দিবাগত রাতে তার দ্বিতীয় স্ত্রী আসমা ওই ঘটনা ঘটায়।

হাকিমের মামা আজম জানান, তৃতীয় ‌বি‌য়ের পর থে‌কে স্বামী ও স্ত্রীর ম‌ধ্যে কলহ চল‌ছিল। রাতে ঘুমানো অবস্থায় হাকিমের পুরুষাঙ্গ কে‌টে ফে‌লে তার স্ত্রী আসমা। প‌রে বাড়ির লোকজন বুঝতে পেরে তা‌কে উদ্ধার ক‌রে রংপুরের একটি বেসরকারি হাসপাতা‌লে ভর্তি করা হয়েছে । প্রচুর রক্তক্ষরণের কারণে তার শারীরিক অবস্থা ভালো নয়। তার স্ত্রী বা‌ড়ি থে‌কে পা‌লি‌য়েছেন বলে জানান আজম।
পরিবারের দাবি, আব্দুল হাকিমকে ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শহীদুজ্জামান সরকার বলেন, স্বামী তৃতীয় বিয়ে করায় ক্ষোভ থেকেই দ্বিতীয় স্ত্রী এ ঘটনা ঘটিয়েছেন। তবে বর্তমানে ওই যুবক চিকিৎসাধীন আছেন।

এ বিষয়ে জানতে চাইলে ডিমলা থানার তদন্ত ওসি আব্দুর রহিম বলেন, এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat