×
সদ্য প্রাপ্ত:
৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জনের প্রাণহানি ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড সাভারে এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলে ২৮০ কোটি ডলারের শক্তিশালী বোমা পাঠাবে যুক্তরাষ্ট্র ফ্যামিলি কার্ডের নামে টাকা নেয়ার অভিযোগ: এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি দেশের পাঁচ অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • প্রকাশিত : ২০২৪-১১-২৬
  • ১১১ বার পঠিত
এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা সদর গোলাবাড়ি এলাকায় (বিজিবি-১০) এর অধীনস্থ গোলাবাড়ী পোষ্টের বিশেষ টহলদল মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ১০০ বোতল ফেনসিডিলসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) অভিযানের অংশ হিসেবে সীমান্ত পিলার ২০৮২/১-এস থেকে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কেরানীনগর এলাকার কাছ থেকে ১০০ বোতল ফেনসিডিলসহ ১টি মোবাইল ফোনসহ ভারতীয় নাগরিককে আটক করা হয়।

আটককৃত ভারতীয় নাগরিক মেহেদী হাসান (১৮), ত্রিপুরা সিপাহীজালা জেলার সোনামুড়া থানার এনসি নগর গ্রামের মোঃ স্বপন মিয়ার ছেলে।

বিজিবি এক বিজ্ঞপ্তিতে জানায় অভিযান চলাকালে, মেহেদী হাসান অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে চোরাচালান করার উদ্দেশ্যে বাংলাদেশে প্রবেশ করেছিলেন।
বিজিবি টহলদল তাকে আটক করে এবং তার বিরুদ্ধে ১৯৫২ সালের বাংলাদেশ কন্ট্রোল অব এন্ট্রি এ্যাক্ট এর ৪ ধারা এবং ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২৪ (ক) ধারায় মামলা দায়ের করে। পরে তাকে কুমিল্লার কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat