×
সদ্য প্রাপ্ত:
সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান
  • প্রকাশিত : ২০২৪-১১-২৬
  • ২০০ বার পঠিত
মোঃ শফিকুল ইসলাম, গাজীপুর প্রতিনিধি :
গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজেন্দ্রপুর বন বিটের ইজ্জতপুরের কাফিলাতলী এলাকায় বনের জায়গায় অবৈধভাবে গড়ে উঠা বিভিন্ন স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে যৌথ বাহিনী।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ৯ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত উচ্ছেদ কার্যক্রম চালায় বন বিভাগ। রাজেন্দ্রপুর রেঞ্জের আওতায় এসব বনভূমি উদ্ধার করা হয়।

  রাজেন্দ্রপুর বিট কর্মকর্তা ফেরদৌস জানান, উচ্ছেদের আগে দখখলকারীদের নোটিশ দেওয়া হয়েছিল। যারা নোটিশ পেয়েও স্থাপনা সরিয়ে নেইনি তাদের স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়। উচ্ছেদ অভিযানে সেনাবাহিনী, শ্রীপুর থানা পুলিশ, র‍্যাব এবং আনসার বাহিনীসহ বন বিভাগের কর্মীরা অংশগ্রহণ করেন। দিনব্যাপী উচ্ছেদ কার্যক্রমে অবৈধ দখলে থাকা প্রায় ২০ কোটি টাকা মূল্যের  বনভূমি উদ্ধার করা হয়। বন বিভাগের সূত্রে জানা যায় শেখ হাসিনা পতনের পর থেকে গত ৫ আগস্টের পর অবৈধ দখল কারীরা বনের জায়গায় ঘরবাড়ী নির্মাণ করেছিল। দুপুরের পর শ্রীপুর উপজেলার ইজ্জতপুর বাজারে বনের জায়গায় গড়ে উঠা দোকান পাট উচ্ছেদ করা হয়।

এসময় শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ব্যারিস্টার সজীব আহমেদ, সহকারী বন সংরক্ষক শামসুল আরেফীন, বিট কর্মকর্তা ফেরদৌসসহ যৌথ বাহিনীর ২৩০ জন সদস্য অভিযানে অংশ নেয়৷ 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat