×
সদ্য প্রাপ্ত:
রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি
  • প্রকাশিত : ২০২৫-০১-১৪
  • ২৪৮ বার পঠিত
সপ্তাহ পেরিয়ে গেলেও যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের দাবানল এখনও নিয়ন্ত্রণে আসেনি। উল্টো ঝড়ো বাতাসের পূর্বাভাসে নতুন করে দেখা দিয়েছে শঙ্কা। এমন অবস্থায় জীবন বাঁচাতে আক্রান্ত এলাকার বাসিন্দারা ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে পালাচ্ছেন। আর এই সুযোগে অনেকেই চুরি ও লুটপাটে ব্যস্ত হয়ে পড়েছেন।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিবিসি বাংলা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এতে আরও বলা হয়, লস অ্যাঞ্জেলেসের দাবানল আক্রান্ত এলাকায় লুটপাট করতে অনেকে ছদ্মবেশের আশ্রয় নিচ্ছেন। লুটপাট করতে গিয়ে এখন পর্যন্ত যারা আটক হয়েছেন, তাদের মধ্যে অন্তত দু’জন দমকল কর্মী সেজে লুট করতে গিয়েছিলেন।

চুরি ও লুটপাটের ঘটনায় নতুন করে আরও ১০ জনকে আটক করা হয়েছে। সব মিলিয়ে গত কয়েক দিনে অন্তত ৩৯ জনকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অপরাধ প্রমাণিত হলে তাদের কয়েক বছরের কারাদণ্ড হতে পারে।

লুটপাট ঠেকাতে আক্রান্ত এলাকায় নিরাপত্তা বাহিনীর নজরদারি বাড়ানোর উদ্যোগ নিয়েছে দেশটির কর্তৃপক্ষ। পুলিশের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, দাবানলের আগুনে যারা সবকিছু হারিয়েছে, তাদের অসহায়ত্বের সুযোগ নিয়ে আর ক্ষতি করবেন না।

ভয়াবহ এই দাবানলে এখন পর্যন্ত লাখেরও বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছেন। মারা গেছেন ২৪ জন। নিখোঁজ অন্তত ২৩ জন। আক্রান্ত এলাকায় থেকে মানুষকে সরে যাওয়ার আহ্বান জানিয়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat