×
সদ্য প্রাপ্ত:
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • প্রকাশিত : ২০২৪-১১-২৭
  • ১৫৩ বার পঠিত
পটিয়ায় ৩১০ বস্তা ভারতীয় চোরাই চিনি জব্দ করেছে পুলিশ। এ সময় ৩ জনকে আটক করা হয়েছে। ভারতীয় এসব চোরাই চিনি সিলেট থেকে অবৈধভাবে কর ফাঁকি দিয়ে পটিয়ায় আনা হয়েছে বলে জানা যায়। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮ টার দিকে পটিয়া পৌরসভার সুচক্রদন্ডী মাতৃভান্ডার এলাকায় সড়কের উপর থেকে এসব চিনি খালাসের অপেক্ষায় থাকা অবস্থায় ৩১০ বস্তা চিনিসহ ড্রাম ট্রাকটি জব্দ করে পটিয়া থানা পুলিশ।

আটককৃতরা হলেন, বোয়ালখালী উপজেলার করলডেঙা ইউনিয়নের আহাল্লা এলাকার মো. হোসেনের পুত্র মো. রহমত উল্যাহ (৪৭), পটিয়া উপজেলার দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের খানমোহনা এলাকার ফজলুল হকের ছেলে মো. রেজাউল হক (৩২), সিলেট জেলার শাহপরান থানার খাদিমনগর ইউনিয়নের আবুল মিয়ার ছেলে মো. রুবেল আহাম্মদ (৩৮)। পটিয়া থানা সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে থানা পুলিশের একটি বিশেষ টিম জানতে পারে, সিলেট থেকে অবৈধভাবে কর ফাঁকি দিয়ে বিক্রির উদ্দেশ্যে বেশ কিছু চোরাই চিনি পটিয়ার খানম মোহনা এলাকার রেজাউল হক বেশি দামে বিক্রির উদ্দেশ্যে সুচক্রদন্ডী এলাকায় নিয়ে আসে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ওই এলাকা থেকে ৩১০ বস্তা ভারতীয় চোরাই চিনিসহ একটি ডাম্পার ট্রাক জব্দ করা হয়। এ সময় ৩ জনকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত ৩১০ বস্তা ভারতীয় তৈরি চিনির ওজন ১৫ হাজার ৫শ কেজি চিনি, যার মূল্য ১৮ লাখ ৬০ হাজার টাকা। আটককৃত ৩ জনের বিরুদ্ধে থানায় মামলা রুজু করে বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে এসব চিনির বস্তা ও ট্রাক জব্দ করা হয়। এসব ভারতীয় চোরাই চিনি কর ফাঁকি দিয়ে সিলেট থেকে পটিয়ায় নিয়ে আসা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat