×
সদ্য প্রাপ্ত:
সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান
  • প্রকাশিত : ২০২৪-১১-২৭
  • ২১৬ বার পঠিত
মানিকগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ মোবারক হোসেন
 গ্রেফতার শ্বশুড়বাড়িতে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড দোয়েল ক্লিনিক ৪ তলা রংধনু হোটেলে রাত্রীযাপন করে স্ত্রীকে গলাকেটে হত্যা করেন তার স্বামী। এ ঘটনায় স্বামী রুবেল মিয়াকে (৩৭) গ্রেফতার করেছে র‌্যাব-৪ (সিপিসি-৩)।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে র‌্যাবের লে. কমান্ডার মো. আরিফ হোসেন এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।


সোমবার (২৫ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে তথ্য প্রযুক্তির সহায়তায় রাজধানীর মিরপুর মডেল থানাধীন মাজার রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় আসামির কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু এবং ভিকটিমের মোবাইল ফোন উদ্ধার করে র‌্যাব।

গ্রেফতার হওয়া আসামি মো. রুবেল মানিকগঞ্জ সদর উপজেলার মত্ত এলাকার মো. লাল মিয়ার ছেলে। র‌্যাবের জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি তার স্ত্রী রুকসানাকে হত্যার বিষয়টি স্বীকার করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রায় ১৮ বছর পূর্বে নওগাঁ জেলার আত্রাই উপজেলার সাহাগোলা এলাকার মো. সাহেবের সাথে বিয়ে হয় নিহত রুকসানার। এরপর পারিবারিক বিষয় নিয়ে প্রায়শই স্বামীর সঙ্গে মনোমালিন্য হতো তার। এক পর্যায়ে বিবাহ বিচ্ছেদ হয় তাদের। এরপর রুকসানা জীবিকার তাগিদে ঢাকায় চলে আসেন এবং সাভারের গণস্বাস্থ্য হাসপাতালে চাকরি নেন। সেখানে সেবা নিতে আসা রুবেলের সাথে পরিচয় হয় রুকসানার। পরিচয়ের এক পর্যায়ে তারা প্রেমের সম্পর্ক গড়ে তোলেন এবং অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ে। 

পরবর্তীতে উভয়ের সম্মতিতে ২০২২ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। বিবাহের পর থেকে স্বামী রুবেল কোনো জীবিকা নির্বাহ না করে রুকসানার জীবিকার উপর নির্ভরশীল হয়ে পড়ে। এ নিয়ে প্রায়ই দ্বন্দ্ব হতো তাদের। ঘটনার ৭ দিন পূর্বে স্বামী রুবেলকে আবারও জীবিকা নির্বাহের জন্য তাগিদ দেয় রুকসানা। কোন কাজ না করলে বিবাহ বিচ্ছেদের হুমকিও দেন রুকসানা। এতে ক্ষুব্ধ হয়ে পূর্ব পরিকল্পনার অংশ হিসেবে গত রবিবার দিবাগত রাতে শ্বশুর বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে রাত দেড়টার দিকে রাত্রি যাপনের উদ্দেশ্যে রংধনু আবাসিক হোটেলের ৫২৬ নং কক্ষে উঠেন তারা। আবাসিক হোটেলে পারিবারিক বিষয় নিয়ে ফের বাকবিতণ্ডা হয় তাদের।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat