×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৪-১১-২৮
  • ১৯৯ বার পঠিত
এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা সদর আমতলি এলাকায় র‍্যাবের অভিযানে ৩৬ কেজি গাঁজাসহ ২ মাদক ব‍্যাবসায়ীকে আটক করেছে। এসময় মাদক পরিবহন কাজে ব‍্যবহৃত একটি  ট্রাক জব্দ করে র‍্যাব সদস্যরা 

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) জেলা সদর উপজেলার আমতলী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে র‍্যাব সদস্যরা।

আটককৃত আসামীরা হলো মোঃ ওয়াসিম (৩০) বি.বাড়িয়া জেলার আশুগঞ্জ থানার লালপুর গ্রামের মোঃ বিল্লাল হোসেন এর ছেলে এবং মোঃ সবুজ (৩৮) নওগাঁ জেলার সদর থানার দশপাইকা গ্রামের মোঃ আশরাফুল ইসলাম এর ছেলে।

র‌্যাব- ১১ এর একটি দল অভিযানে ৩৬ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারিকে আটক করেছে। এসময় গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করে।
র‍্যাব সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর রাতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিধানিক দল জেলার সদর উপজেলার আমতলী এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে একটি মিনি ট্রাকে তল্লাশি চালিয়ে ৩৬ কেজি গাঁজাসহ
ওয়াসিম ও মোঃ সবুজ নামে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এসময় মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করে র‍্যাব সদস্যরা।
ঘটনা সত্যতা নিশ্চিত করে কুমিল্লা র‍্যাব-১১ ও সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক লেফটেনেন্ট কমান্ডার মাহমুদুল হাসান জানান,
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, 
গ্রেফতারকৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আটককৃত আসামিগণ দীর্ঘদিন ধরে জব্দকৃত ট্রাক ব্যবহার করে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে।
র‌্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে বৃহস্পতিবার দুপুরে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat