×
সদ্য প্রাপ্ত:
সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান
  • প্রকাশিত : ২০২৪-১২-০১
  • ১৯৮ বার পঠিত
রহমত আল আকাশ, দিনাজপুর :
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির কয়লা উত্তোলন সাময়িকভাবে হ্রাস পেয়েছে। এ কয়লাখনির ১৪১৪ নম্বর ফেজের উত্তোলনযোগ্য কয়লা প্রায় শেষ হওয়ায় নতুন ১৩০৫ নম্বর ফেজে যন্ত্রপাতি স্থাপনের জন্য কয়লা উত্তোলন সাময়িকভাবে হ্রাস পেয়েছে। 

রবিবার (১লা ডিসেম্বর ২৪) থেকে ধীরগতিতে এই কার্যক্রম চলবে। "দৈনিক সোনালী কন্ঠ'কে বিষয়টি নিশ্চিত করেছেন বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক ( চলতি দায়িত্ব) খান মো. জাফর সাদিক। 

উল্লেখ্য যে, গত ৩ আগস্ট থেকে ১৪১৪ নম্বর ফেজ থেকে কয়লা উত্তোলন শুরু হয়। প্রতিদিন গড়ে সাড়ে ৪ হাজার থেকে ৫ হাজার টন কয়লা উত্তোলনের মাধ্যমে মোট ৪ লাখ ৬৪ হাজার টন কয়লা উত্তোলন করা হয়।উত্তোলনযোগ্য কয়লা মজুত শেষ হওয়ায় বর্তমানে নতুন ১৩০৫ নম্বর ফেজ যন্ত্রপাতি স্থাপন করা ও কারিগরি প্রস্তুতি চলমান রয়েছে।


১৩০৫ নম্বর ফেজ থেকে প্রায় ৩ লাখ ৬০ হাজার টন কয়লা উত্তোলনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যন্ত্রপাতি স্থাপনসহ প্রয়োজনীয় প্রস্তুতি শেষ করে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে উত্তোলন শুরু হতে পারে বলে আশা প্রকাশ করেছেন খনি কর্তৃপক্ষ। বড়পুকুরিয়া কয়লাখনি থেকে উত্তোলিত কয়লার মাধ্যমে পরিচালিত ৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে বর্তমানে ৩ দশমিক ৫ লাখ টন কয়লা মজুত রয়েছে।

বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক জানান, বড়পুকুরিয়া কয়লা খনি থেকে উৎপাদিত কয়লা দিয়ে ৫২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদিত হয়। বর্তমানে তাপবিদ্যুৎ কেন্দ্রের ইয়ার্ডে সাড়ে ৩ লাখ টন কয়লা মজুত রয়েছে। আর ১৬৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন তিন নম্বর ইউনিটটি চালু রয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে বাকি দুটো ইউনিট বন্ধ রয়েছে। এতে বিদ্যুৎ উৎপাদনে প্রতিদিন ১ হাজার ৬০০ টন কয়লার প্রয়োজন হয়।

বিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক জানান, কয়লা উত্তোলনের ফেইস পরিবর্তনের কারণে বিদ্যুৎ উৎপাদনে কোনো দীর্ঘমেয়াদি সমস্যা হবে না বলে জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat