×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৪-১২-০১
  • ২০৭ বার পঠিত
মোঃ নোমান সৌদি আরব প্রতিনিধি 
বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে সৌদি আরবের আফ্রাস ট্রেডিং অ্যান্ড কন্ট্র্যাক্টিং কোম্পানিতে পুরুষ ও নারী নার্সিং স্পেশালিস্ট (বিএসসি) নিয়োগ দেওয়া হবে। কর্মীদের বেতনের পাশাপাশি থাকা, খাওয়া ও চিকিৎসা ফ্রি। কর্মীদের আসা-যাওয়ার বিমানভাড়াও নিয়োগকারী প্রতিষ্ঠান দেবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদি আরবের আফ্রাস ট্রেডিং অ্যান্ড কন্ট্র্যাক্টিং কোম্পানিতে ১৫ জন পুরুষ ও ১৫ জন নারী নার্সিং স্পেশালিস্ট (বিএসসি) নেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অবশ্যই সরকার কর্তৃক অনুমোদিত নার্সিং ইনস্টিটিউট থেকে বিএসসি নার্সিং সনদধারী এবং প্রোমেট্রিক পাস সনদধারী হতে হবে। সংশ্লিষ্ট কাজে অন্তত তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজি ভাষায় যোগাযোগের সক্ষমতা থাকতে হবে। বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে। মাসিক বেতন ৯৫ হাজার ৩১৫ টাকা (৩ হাজার সৌদি রিয়াল)।

দৈনিক ৮ ঘণ্টা ডিউটি, সপ্তাহে ৬ দিন। চাকরির চুক্তি দুই বছর, তবে নবায়নযোগ্য। শিক্ষানবিশকাল তিন মাস। খাবার বাবদ প্রতি মাসে ৯ হাজার ৫৩২ টাকা (৩০০ সৌদি রিয়াল) ছাড়াও আবাসস্থল, কর্মক্ষেত্রে যাতায়াত ও প্রাথমিক চিকিৎসার ব্যয়ভার কোম্পানি বহন করবে। চাকরিতে যোগদান ও চাকরি শেষে দেশে ফেরত আসার বিমানভাড়াও কোম্পানি বহন করবে। বার্ষিক ছুটি ২১ দিন। এ ছাড়া অন্যান্য সুবিধা সৌদি আরবের আইন অনুযায়ী প্রযোজ্য হবে

নির্বাচিত প্রার্থীদের বোয়েসেলের সার্ভিস চার্জ ৫৬ হাজার ৩৫০ টাকা এবং বিধিমোতাবেক অন্যান্য ফি (গামকা মেডিকেল ফি, ভিসা স্ট্যাম্পিং ফিসহ অন্যান্য আনুষঙ্গিক ফি) নিজ নিজ দপ্তরে জমা দিতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat