×
সদ্য প্রাপ্ত:
ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন
  • প্রকাশিত : ২০২৪-১২-০৩
  • ২৬১ বার পঠিত
ধামইরহাট প্রতিনিধি (নওগাঁ) 
মঙ্গলবার সকাল ১০ টায়  ধামইরহাট উপজেলার আড়ানগর ইউনিয়নের  বল্লা নামক গ্রামে জমিতে এ ঘটনা ঘটে। নিহত   কৃষক আতোয়ার রহমান( ৬০) একই এলাকার মৃত আজিজুর রহমানের ছেলে।

সকালের এই  ঘটনায় আরো ৭জন  মারত্মক ভাবে আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে । আহত ব্যক্তিরা হলো বল্লা এলাকার মোজাম্মেল হক,মাহফুজা বেগম, সাখাওয়াত হোসেন, বাবুল হোসেন, মামুন রেজা ও আবু তাহের ও আবেজ উদ্দিন  প্রমুখ।

ধামইরহাট থানার মামলা সুত্রে জানা যায় , উপজেলার আড়ানগর ইউনিয়নের বল্লা মৌজায় ৪৩ শতাংশ জমি নিয়ে ঐ এলাকার আনোয়ার হোসেন এবং মৃত আছির উদ্দিন মন্ডলের পরিবারের মধ্যে দির্ঘদিনের  জমি জমা নিয়ে দ্বন্দ চলে আাসছিল।  এ দিন দ্বন্দ্ব চলাকালিন   ঐ জমিতে আনোয়ার হোসেন সরিষা রোপণ করতে গেলে উভয় পক্ষের মধ্যে ঝামেলার সৃষ্টি হয়। পরে আনোয়ার হোসেনের নেতৃত্বে শাহজাহান আলী সাগর ও নুর আলম বেলাল আছির উদ্দিনের পরিবারের সদস্যদের উপরে হামলা চালিয়ে জখম করে।গন্ডগোল চলাকালে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধা  আতোয়ার হোসেন ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। 

পরে এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী আহত প্রায় ৭জনকে  উদ্ধার করে  ধামইরহাট  উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করান। চিকিৎসক জানান এদের মধ্যে আবেদ উদ্দিন ও মোজাম্মল হকের অবস্থা আশঙ্খাজনক হলে উন্নত চিকিৎসার জন্য তাদের  রামেক হাসপাতালে রেফার্ড করার জন্য পরামর্শ প্রদান করেন। 

এ সম্পর্কে ধামইরহাট থানার ভারপ্রাপ্ত অফিসার  মো. রাইসুল ইসলাম জানান, এবিষয়ে থানায় মামলার প্রক্রিয়া চলছে।মৃত দেহ ময়না তদন্তে জন্য নওগাঁ পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের হাতে লাশ দেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat