×
সদ্য প্রাপ্ত:
সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান
  • প্রকাশিত : ২০২৪-১২-০৪
  • ১৯২ বার পঠিত
জাহিদ খান (কুড়িগ্রাম জেলা প্রতিনিধি) 

 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত আশিক হত্যা মামলার এজাহার ভুক্ত আসামি জাহিদুল ইসলাম সবুজকে গ্রেফতার করেছে রংপুর র‍্যাব -১৩।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম।

গ্রেফতারকৃত জাহিদুল ইসলাম সবুজ কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এম পি মোঃ জাফর আলীর কনিষ্ঠ পুত্র।

জানা গেছে, আশিক হত্যার ঘটনায় জেলার তিন সাংবাদিক ও জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জুসহ আওয়ামীলীগের ১০৪ জন নেতাকর্মীর নামে থানায় হত্যা মামলা ও শিক্ষার্থীদের ওপর হামলা,লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ এনে আরও ৫০০ থেকে ৬০০ জন  অজ্ঞাতনামা  আসামী করে মামলা করা হয়েছিলো।মামলার বাদী কুড়িগ্রাম সরকারি কলেজের শিক্ষার্থী রুহুল আমিন। 

নিহত আশিক কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের সাতভিটা গ্রামের কৃষক চাঁদ মিয়ার ছেলে। উলিপুরের পাঁচপীর ডিগ্রি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। ঘটনার দিন আশিক ও তাঁর ছোট ভাই আতিকুর রহমান মিছিলে গিয়েছিলেন। পরে আশিক মাথায় আঘাত পেয়ে আহত হলে প্রথমে বাসায় আসেন। পরে আঘাতের ব্যাথায় বমি করলে ১৮ আগস্ট প্রথমে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরবর্তী তে  বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হলে ১ সেপ্টেম্বর/২৪  আশিক মারা যান।

কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আশিক হত্যা মামলার এজাহার ভুক্ত ৬ নং আসামি গ্রেফতারকৃত সবুজ। তাকে রংপুর থেকে গ্রেফতার করে রংপুর র‍্যাব-১৩অদ্য রাতেই আমাদের কাছে হস্তান্তর করার কথা রয়েছে

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat