×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৪-১২-০৪
  • ২৫০ বার পঠিত
সবুজ খান, ডিমলা, নীলফামারী:
নীলফামারীর ডিমলা উপজেলায় জমি হাল চাষের ট্রাক্টরে চাপা পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।

নিহত রায়হান (৯) উপজেলার খালিশা চাপানি ইউনিয়নের মো. হাসেম আলীর ছেলে। বুধবার (৪ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে ছোটখাতা গ্রোয়েন পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসব তথ্য নিশ্চিত করেন ডিমলা থানার এসআই হাবিবুর রহমান।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার খালিশা চাপানি ইউনিয়নের ছোটখাতা গ্রোয়েন পাড়া এলাকার মো. আলমগীর হোসেনের ট্রাক্টরে জমিতে হাল চাষ করার সময় হাসেম আলী তার ছেলেকে শখের বসে ওই গাড়িতে উঠিয়ে দেন। জমিতে হাল চাষের এক পর্যায়ে ট্রাক্টর  পার্শ্ববর্তী কাঁঠাল গাছের সাথে ধাক্কা খায় ও ছেলেটি পড়ে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি রায়হানকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় লোকজন আরো বলেন, রায়হান ছোট ছেলে সে ট্রাক্টর চালক নন। শখের বশে তার বাবা তাকে গাড়ি চালানোর জন্য উঠিয়ে দেন।

ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলে এলাহী বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পরিদর্শন করে মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়না তদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat