×
সদ্য প্রাপ্ত:
সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত
  • প্রকাশিত : ২০২৫-০৯-২৯
  • ২৬৩ বার পঠিত

মিস আর্থ ২০২০ মেঘনা আলম জানান, গোয়েন্দা পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের সময় বলেছিল বাংলাদেশকে বিশ্বে একমাত্র সাকিব আল হাসান ব্র্যান্ডিং করছেন। 

এক ফেসবুক পোস্টে এমন তথ্যই জানিয়েছেন আলোচিত এ মডেল। 
 
তিনি বলেন, আমার ২ দিনের বেআইনি জিজ্ঞাসাবাদের সময় ডিবি আমাকে জিজ্ঞেস করল- মিস বাংলাদেশ অর্গানাইজেশন আসলে কী করে? কেন সরকারি সংস্থা, ডিপ্লোম্যাটিক প্ল্যাটফর্ম আর এম্বাসিগুলোর সাথে যোগাযোগ রাখে?

মেঘনা আলম নিজের উত্তর জানিয়ে বলেন, আমার উত্তর, কারণ ৮ বছর বয়স থেকে বহুসাংস্কৃতিক পরিবেশে কাজ করতে গিয়ে আর বিদেশ ভ্রমণ করে আমি বুঝেছি: বিশ্ববাসী হয় বাংলাদেশকে চিনেই না, নয়তো আমাদেরকে শুধু দারিদ্র্য, বন্যা, ধর্মীয় সন্ত্রাসবাদ, পিছিয়ে পড়া দেশ হিসেবে দেখে। আর মনে করে আমরা সবসময় আমাদের প্রতিবেশী ভারতের নিচে!

তিনি বলেন, কিন্তু আসল সত্যিটা হলো- 
 • লন্ডনের বেশিরভাগ “ইন্ডিয়ান” রেস্টুরেন্ট? আসলে বাংলাদেশিদের।

 • দুনিয়ার বড় বড় ফ্যাশন ব্র্যান্ড? তাদের পোশাক তৈরি হয় বাংলাদেশে।
 • আমাদের সংস্কৃতি? ফ্যাশন, গ্ল্যামার, সৌন্দর্য, আধ্যাত্মিকতা, খাদ্য আর সম্প্রীতির রঙিন মিশেল।
 • আমাদের মানুষ? বহুভাষিক, উদ্যোক্তা, অভিযোজনক্ষম।
তাই আমার কাজ হলো বাংলাদেশকে নতুনভাবে পরিচয় করানো, ‘positive rebranding’ করা, sympathy চাইতে নয়, বরং সমান মর্যাদার দেশ হিসেবে দাঁড় করানো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat