×
সদ্য প্রাপ্ত:
সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান
  • প্রকাশিত : ২০২৪-১২-০৪
  • ১৮৩ বার পঠিত
রহমত আল আকাশ, দিনাজপুর প্রতিনিধি: 
দিনাজপু‌রের বীরগঞ্জ উপ‌জেলায় এক শিক্ষক‌কে বরখা‌স্ত করায় ইউএনও ফজলে এলাহী‌কে অপসার‌ণের দা‌বি‌তে মানববন্ধন ও সড়ক অব‌রোধ করেছে উপজেলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা।‌ এসময় তাঁদের আন্দোলনের সাথে একাত্মতা পোষন করেন উপজেলা বিএনপির একাংশের নেতাকর্মীরা।

আজ বুধবার (৪ ডিসেম্বর) বেলা ১১টায় উপ‌জেলা প‌রিষ‌দের প্রধান ফট‌কের সাম‌নে এ কর্মসূ‌চি পালন করে‌ছেন তাঁরা। এ সময় সড়ক অব‌রোধে পঞ্চগড়-‌দিনাজপুর আঞ্চ‌লিক মহাসড়‌কের উভয় পা‌শে যানবাহন আটকা প‌ড়ে তীব্র যানজ‌টের সৃ‌ষ্টি হয়।

ইউএনওকে অপসারণের দাবিতে প্রায় দুই ঘণ্টা সড়ক অব‌রোধ ক‌রে রা‌খেন আন্দোলনকারীরা। প‌রে বেলা দুইটায় আইনশৃঙ্খলা বা‌হিনীর সদস্যরা অব‌রোধকারী‌দের‌ সড়ক থে‌কে স‌রি‌য়ে নেন। ঘটনাস্থ‌লে উপ‌স্থিত হ‌য়ে প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণের চেষ্টা কর‌ছেন পু‌লিশ, সেনাবা‌হিনী ও জেলা প্রশাস‌নের ঊর্ধ্বতন কর্মকর্তারা। খবর পে‌য়ে ঘটনাস্থ‌লে উপ‌স্থিত হ‌য়ে‌ছেন দিনাজপুর অ‌তি‌রিক্ত জেলা প্রশাসক (‌শিক্ষা ও আই‌সি‌টি) এস এম হা‌সিবুল হাসান।

এ সময় উপ‌জেলা বিএন‌পির নেতা–কর্মীরাও ইউএনওর অপসার‌ণের দা‌বি‌তে নানা স্লোগান দেন এবং তাঁর অনিয়ম–দুর্নী‌তির কথা তু‌লে ধ‌রেন।

এসব অভিযোগের বিষ‌য়ে উপ‌জেলা উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা ফজ‌লে এলাহী ব‌লেন, যে শিক্ষ‌ককে বহা‌লের দা‌বি‌তে আজ‌ আন্দোলন হচ্ছে, তি‌নি দীর্ঘ প্রায় তিন মাস বিদ্যালয়ে অনুপ‌স্থিত। সরকার পত‌নের প‌রে তাঁকে স‌রি‌য়ে দি‌তে সেখানকার মানুষ বি‌ক্ষোভ পর্যন্ত ক‌রে‌ছেন। প্রশাসন থে‌কে তাঁকে তিন‌টি নো‌টিশ দেওয়া হ‌য়ে‌ছে। তদন্ত ক‌মি‌টি করা‌ হয়ে‌ছে। যথাযথ আই‌ন প্রক্রিয়া মে‌নে ওই শিক্ষ‌কের বিষ‌য়ে সিদ্ধান্ত গ্রহণ করা হ‌য়ে‌ছে। 

ইউএনওর বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (‌শিক্ষা ও আই‌সি‌টি) এস এম হা‌সিবুল হাসান জানান, এক‌টি লি‌খিত অভি‌যোগ আমরা পে‌য়ে‌ছি। সে‌টির বিষ‌য়ে তদন্ত করা হ‌বে। তদন্ত শে‌ষে যথাযথ আইনিব্যবস্থা গ্রহণ করা হ‌বে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat