×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৪-১২-১০
  • ১৭৪ বার পঠিত
এম সাহাবউদ্দিন সাবু, বরগুনা প্রতিনিধিঃ
দেশের সর্বপ্রথম বরগুনায় স্থাপিত হওয়া বিভিন্ন সময়ে নৌপথে চলাচল করা নৌকার ডামি নিয়ে তৈরি বঙ্গবন্ধু নৌকা জাদুঘরের অপসারণ ও জুলাই বিপ্লবের জাদুঘর স্থাপনের দাবি জানিয়ে বরগুনা জেলা প্রশাসকের কাছে আবেদন জমা দিয়েছে বরগুনা জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. রাকিবুল ইসলাম রাকিব।

সোমবার (৯ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ে রাকিবের নেতৃত্বে ছাত্রদলের একটি টিম এসে সরাসরি জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলমের হাতে তাদের করা এ আবেদনপত্র জমা দেন।

রাকিবের করা আবেদনে বলা হয়েছে- ফ্যাসিস্ট হাসিনার দুঃশাসনের সাড়ে ১৫ বছরে দেশের জনগণের টাকা অপচয় করে বিভিন্ন স্থাপনা তৈরি করেছে। তৎকালীন বরগুনা জেলা তার এই অর্থ অপচয়ের বাইরে ছিল না। ফ্যাসিস্ট হাসিনার রাষ্ট্রীয় অর্থ অপচয়ের প্রতি অনুপ্রাণিত হয়ে বরগুনার সাবেক জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ২০২২ সালের ৩১ ডিসেম্বর বরগুনা আইনজীবী সমিতি সংলগ্ন নৌকা জাদুঘর তৈরি করে। উক্ত জাদুঘর ফ্যাসিবাদের নির্দেশনা হিসেবে বিবেচিত। জুলাই বিপ্লব শহিদ ও আহতদের প্রতি শ্রদ্ধা ও দায়বদ্ধতা থেকে এই ফ্যাসিস্ট হাসিনার নির্দেশনা নৌকা জাদুঘরের অপসারণ করে ওই জায়গায় জুলাই বিপ্লব শহিদদের প্রতি সম্মান প্রদর্শন রেখে স্মৃতি জাদুঘর স্থাপন করার আহ্বান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat