×
সদ্য প্রাপ্ত:
নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ মাদারীপুরে ৮০০ কোটি টাকার সেতু, নির্মাণস্থান পরিদর্শনে এমপি জাহান্দার আলী একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ফুলগাজীতে প্রবাসীর জমিতে আগুন, শতাধিক ফলের গাছ কেটে ফেলার অভিযোগ এক গোল, দুই অ্যাসিস্টে মেসির রাজকীয় বিদায় ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী
  • প্রকাশিত : ২০২৪-১২-০৫
  • ২০৬ বার পঠিত
মোঃ মাহতাব হাওলাদার, কলাপাড়া:
পটুয়াখালীর কলাপাড়ায় তাপ বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত মোঃ সোহান হোসেন (২০) নামে এক শ্রমিকের সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ ডিসেম্বর) সকালে উপজেলার ধানখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ড  চর নিশানবাড়িয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের বাংলা শেট টিনশেড ব্র্যারাক রুম নম্বর বি ৩ (১১) রুমের ভিতরে থেকে মৃতদেহ উদ্ধার করে। সে পাবনা সদর থানার বাহাদুরপুরের মধু মিয়া'র ছেলে।

সূত্র জানা গেছে, মোঃ সোহান হোসেন গত ১৯/১১/২৪ তারিখে বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে কলাপাড়া তাপবিদ্যুৎ কেন্দ্র আসে, সে ২০/১১/২৪ থেকে লেবারের কাজ শুরু করে। ০২/১২/২৪ কাজ করার পরে শারীরিক অসুস্থতা বোধ করে শারীরিক অসুস্থতার কারণে দুই দিন  কাজে যায়নি এবং ব্রাকে অবস্থান করে। ঘটনার দিন অনুমান সন্ধ্যায় মৃত সোহান হেলালের খালাতো ভাই মোঃ অন্তর হোসেন কাজ শেষ করে ব্রাকে আসে দেখে দরজার চাপানো দেখে সোহান সোহান বলে ডাক দিলে কোন সারা শব্দ  না পেয়ে দরজা ধাক্কা দিলে রুম অন্ধকার দেখে লাইট অন করে দেখতে পায় সোহান লাল প্লাস্টিকের রশি দিয়ে ফ্যানের সাথে ঝুলে আছে পা এবং হাটু ফ্লোর সাথে মিশে আছে। অন্তরের ডাক-চিৎকার  আশেপাশের লোকজন আসে। পরে কলাপাড়া থানার পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার করেন।

এ বিষয়ে কলাপাড়া থানার ওসি মোঃ জুয়েল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে, ময়নাতদন্তের জন্য প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানাতে পারবো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat