×
সদ্য প্রাপ্ত:
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • প্রকাশিত : ২০২৪-১২-০৭
  • ২২৭ বার পঠিত
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি  

গাজীপুরের কালীগঞ্জে ২০০৯ সাল থেকে ১৬ বছর ধরে উপজেলার মেধাবীদের শিক্ষা বৃত্তি দিয়ে যাচ্ছে ওয়াদুদ ভূঁইয়া বৃত্তি প্রকল্প। এরই ধারাবাহিতায় এ বছর ওয়াদুদ ভূঁইয়া বৃত্তি প্রকল্পের আওতায় স্থানীয় ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ২২ জন গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীর প্রত্যেককে ১৫ হাজার টাকা করে ৩ লক্ষ ৩০ হাজার টাকা বৃত্তি প্রদান করা হয়েছে। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যক্তিকে আরো ৬ লক্ষ ১০ হাজার টাকার মানবিক সহযোগীতাসহ মোট ৯ লক্ষ ৪০ হাজার টাকার প্রদান করা হয়।  

শনিবার (০৭ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মেধাবী কৃতি শিক্ষার্থী এ সম্মাননা প্রদান করা হয়।

ওয়াদুদ ভূঁইয়া বৃত্তি প্রকল্প কর্তৃক আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রকল্পের চেয়ারম্যান ডাঃ মোহাম্মদ ওয়াদুদুজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন ঊর্মি।  

টাষ্ট্রি মাশহুদুর রহমান সাজেদের পরিচালনায় এতে আরো বক্তব্য রাখেন প্রকল্পের ভাইস চেয়ারম্যান নবিউল ইসলাম খান, বৃত্তিপ্রাপ্ত সাবেক শিক্ষার্থী ডাঃ সুস্মিতা দেবনাথ, বর্তমান শিক্ষার্থী নাজিয়া করিম ঐশি, নিপুন হোসেন, নকিবুল হাসান নিলয় প্রমুখ। এ সময় লতিফা বেগম ভূঁইয়া, টাষ্ট্রি মো. মারুফুল হক ভূঁইয়াসহ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। 

এ সময় জুলাই অভ্যূত্থানের পর নতুন বাংলাদেশে এই আয়োজনকে সাধুবাদ জানিয়ে সাবেক ও বর্তমান বৃক্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা জানায়, এ ধরণের আয়োজন একজন শিক্ষার্থীকে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগায়। আর্থিকভাবে সহায়তার পাশাপাশি একজন শিক্ষার্থী ও তার পরিবারের সাহস যোগায়। একদিন তারা সমাজে প্রতিষ্ঠিত হয়ে সমাজ তথা দেশের শিক্ষা প্রসারে ওয়াদুদ ভূঁইয়া বৃত্তি প্রকল্পের মত ভূমিকা রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি স্থানীয়ভাবে এত বড় ও দীর্ঘদিনের এই আয়োজনকে ঘিরে তারা তাদের অনেক আশা, আকাঙ্খা ও স্বপ্নের কথাও বলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat