×
সদ্য প্রাপ্ত:
মাদারীপুরে ৮০০ কোটি টাকার সেতু, নির্মাণস্থান পরিদর্শনে এমপি জাহান্দার আলী একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ফুলগাজীতে প্রবাসীর জমিতে আগুন, শতাধিক ফলের গাছ কেটে ফেলার অভিযোগ এক গোল, দুই অ্যাসিস্টে মেসির রাজকীয় বিদায় ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন
  • প্রকাশিত : ২০২৪-১২-০৮
  • ২৫৫ বার পঠিত
 রাজশাহী জেলার দূর্গাপুর উপজেলায় জনাব নুরুজ্জামান লিটন,এসিসটেন্ট সেক্রেটারী বাংলাদেশ জামায়াতে ইসলামী, রাজশাহী জেলা-এর আয়োজনে দেশের চলমান পরিস্থিতির প্রেক্ষিতে সংবাদ সম্মেলন ও সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত মতবিনিময় সভায় প্রথমে কোরআন  তেলাওয়াত করেন দূর্গাপুর উপজেলার ০৫ নং ঝালুকা ইউনিয়নের গৌরিহার মাদ্রাসার সুপার মোঃ আক্কাস আলী। 

শনিবার (০৮ ডিসেম্বর) সকাল ১১,৩০ মিনিটের দিকে দূর্গাপুর উপজেলা  জামায়াতের আয়োজনে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মত বিনিময় সভায় দেশের চলমান পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন,রাজশাজী জেলা জামায়াতের আমির,জনাব আধ্যাপক আব্দুল খালেক। বক্তব্যের শুরুতে ০৫ আগষ্টে আন্দোলনে শহীদের রুহের মাগফেরাত কামনা,তাদের আত্মার শান্তি কামনা করে উপস্থিত সকলের প্রতি শুভেচ্ছা ও সালাম বিনিময় করে তার বক্তব্য শুরু করেন। তিনি বলেন,বিগত ১৫ বছর সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল আমাদের। দীর্ঘদিন অন্যায় ভাবে আমাদেরকে সব কর্মকাণ্ড থেকে দূরে সরিয়ে দিয়ে রেখেছিল ফ্যাসিস্ট সরকার।
তিনি আরো বলেন,অন্যায় ভাবে আমাদের নেতা জামাতের জেনারেল সেক্রেটারি মুজাহিদ সাহেবকে ফাঁসিতে ঝুলানো হয়েছিল। গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে দ্বিতীয় যে স্বাধীনতা অর্জিত হয়েছে তারপরেই থেকেই আমরা মুক্ত বাতাস নিতে পারছি। আর এই জন্য আমাদের এই স্বাধীনতাকে ধরে রাখতে হবে, যার যার জায়গা থেকে ভূমিকা নিতে হবে। 
তিনি আরও বলেন,বাংলাদেশ জামায়াত ইসলামি একটি সুপরিচিত দল। এই দলের লক্ষ্য হলো বাংলাদেশ সহ সারা বিশ্বের মুসলমানদের সাথে বিধর্মীরা যে অন্যায় করছে,তার প্রতিরোধ গড়ে তোলা, বাংলাদেশের জাতীয় কার্যক্রমে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা,তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিকদের
সহযোগিতা কামনা করেন।

উক্ত সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন,
সভাপতিঃ জনাব সাইফুল ইসলাম, আমীর,বাংলাদেশ জামায়াতে ইসলামী, দুর্গাপুর উপজেলা।
 জনাব গোলাম মোর্তুজা সেক্রেটারী, বাংলাদেশ জামায়াতে ইসলামী, রাজশাহী জেলা।
জনাব মোঃ শামীম উদ্দিন, উপজেলা সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী, দুর্গাপুর উপজেলা।
জনাব মাওঃ রফিকুল ইসলাম, উপজেলা এসিসটেন্ট সেক্রেটারি।
বাংলাদেশ জামায়াতে ইসলামী, দুর্গাপুর উপজেলা।
 উপজেলা নায়েবে আমীর, জনাব অধ্যাপক ফজলুল বারী সোহরাব।
 শ্রমিক নেতা, হাজীআমজাদ হোসেন সহ
সাংবাদিক ও ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মরত সাংবাদিকরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat