×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৪-১২-১৫
  • ১৯০ বার পঠিত
আশরাফুল ইসলাম গাইবান্ধা ::
গাইবান্ধার পলাশবাড়ীতে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) কর্তৃক পলাশবাড়ীর বিদ্যুৎ গ্রাহকদের  প্রিপেইড মিটার স্থাপনের তৎপরতা ও প্রিপেইড মিটার স্থাপনের চেষ্টা বন্ধের দাবীতে পলাশবাড়ী সচেতন নাগরিক সমাজ ও নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটির যৌথ  উদ্যোগে ১৫ ডিসেম্বর রবিবার বেলা ১২ ঘটিকার সময় পলাশবাড়ী চৌমাথা মোড়ে এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে পলাশবাড়ী নেসকোর গ্রাহকগণ ও সর্বসাধারণ জনতা উপস্থিত ছিলেন। পলাশবাড়ী সচেতন নাগরিক সমাজের সদস্য সচিব রবিউল ইসলাম লিয়াকত এর সভাপতিত্বে  মানববন্ধনে বক্তব্য রাখেন পলাশবাড়ী পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আঞ্জু প্রধান, বিএনপি নেতা মুকুল আহমেদ, পলাশবাড়ী মডেল প্রেসক্লাব সভাপতি রবিউল  হোসেন পাতা, সাধারণ সম্পাদক মাসুদার রহমান মাসুদ, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটির আহবায়ক মুশফিকুর রহমান মিল্টন, সদস্য সচিব ফেরদাউস মিয়া, উপজেলা হাট বাজার ব্যবসায়ি সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু, বহুমুখি ব্যবসায়ি সমিতির নেতা আব্দুস সোবাহান, ব্যবসায়ি রেজোয়ান সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মমিন মন্ডল, স্বেচ্ছাসেবক দল নেতা মিল্লাত সরকার মিলন,পৌর স্বেচ্ছা সেবকদলের আহবায়ক শামীম রেজা, উপজেলা ছাত্রদলের আহবায়ক আরিয়ান সরকার আরিফ, পৌরছাত্রদলের সদস্য সচিব আকাশ কবির পায়েল, সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক মাজেদুল ইসলাম মাজেদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রানা মিয়াসহ অন্যান্যরা। এ মানববন্ধনের সঞ্চালনা করেন ব্যবসায়ী ও ছাত্রনেতা মিজানুর রহমান নিক্সন। 

মানববন্ধনে বক্তারা,নেসকোর প্রিপেইড মিটার স্থাপনের চেষ্টা বন্ধের দাবী জানান এবং দাবী মানা না হলে প্রিপেইড মিটার স্থাপনের চেষ্টা প্রতিহত করার ঘোষনা প্রদান করেন। 

এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে গ্রাহকগণ ও জনসাধারণ কে নিয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে এক স্মারকলিপি প্রদান করা হয়। পরে এ স্মারকলিপির অনুলিপি পলাশবাড়ী নেসকোর আবাসিক প্রকৌশলীকে প্রদান করেন আন্দোলনকারীরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat