×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৪-১২-০৮
  • ২১০ বার পঠিত
রিয়াজ স্টাফ রিপোর্টার শেরপুর 
 শেরপুরের নকলায় দু'টি  বীজ, কীটনাশক ও রাসায়নিক সার বিক্রেতার দোকান থেকে সরকারি কৃষি প্রণোদনার ৭১০ কেজি বীজধান জব্দ করেছে  ভ্রাম্যমাণ আদালত।


রবিবার  (৮ ডিসেম্বর) দুপুরে নকলা পৌরশহরের মেসার্স মেহেদী এন্টারপ্রাইজ ও মেসার্স শাহীন  বীজ ভান্ডারে এ অভিযান পরিচালনা করে ওই সব বীজধান উদ্ধার করা হয়।  

অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জুয়েল মিয়া।

অভিযানকালে মেসার্স মেহেদী এন্টারপ্রাইজ থেকে সরকারি কৃষি প্রণোদনার ৫৭ কেজি ও মেসার্স শাহীন বীজ ভান্ডার থেকে ৬৫৩ কেজি হাইব্রীড জাতের ধানবীজ জব্দ করা হয়। 

পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে মেসার্স মেহেদী এন্টারপ্রাইজের মালিক মুনজুরুল হককে নগদ ১০ হাজার টাকা ও মেসার্স শাহীন বীজ ভান্ডারের মালিক নাছির উদ্দিনকে নগদ ২০ হাজার টাকা অর্থদন্ড করা হয়। 


ভ্রাম্যমান আদালত পরিচালনার  সময় উপজেলা কৃষি  কর্মকর্তা সাগর চদ্র দেসহ সংশ্লিষ্ট অফিসের কর্মকর্তা-কর্মচারী, পুলিশ সদস্য ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। 


সহকারি কমিশনার (ভূমি) জুয়েল মিয়া জানান সরকারি কৃষি প্রণোদনার বীজ ও সার নিয়ে কালোবাজারি করার কোন সুযোগ নেই। যারা এসব অপকর্ম করবে তাঁদের প্রত্যেককে শাস্তি পেতে হবে। জব্দকৃত সরকারি কৃষি প্রণোদনার ধানবীজ তালিকা করে প্রকৃত কৃষকদের মাঝে বিতরণ করা হবে বলে  জানান সহকারি কমিশনার (ভূমি) জুয়েল মিয়া। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat