×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৪-১২-১০
  • ১৮৮ বার পঠিত
নকলা (শেরপুর) প্রতিনিধি:
শেরপুরের নকলায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্যবিধি ও নিরাপদ পানি পরিকল্পনা বিষয়ক দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে নকলা পৌরসভার সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে কর্মশালা অনুষ্ঠিত হয়।

জানা গেছে, দেশের ৩২টি পৌরসভার পানি সরবরাহ ও মানববর্জ্য ব্যবস্থাপনাসহ এনভায়রনমেন্টাল স্যানিটেশন প্রকল্পের আওতায় অনুষ্ঠিতব্য দুইদিন ব্যাপী এ কর্মশালার উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক দীপ জন মিত্র-এঁর সভপতিত্বে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর শেরপুরের নির্বাহী প্রকৌশলী মো. ছামিউল হক এবং বিশেষ অতিথি হিসেবে প্রকল্পটির উপ-প্রকল্প পরিচালক মো. ফরিদ আহমেদ, সহকারি প্রকৌশলী এইচ.এম শাহীন, সোসাল ডেভোলপমেন্ট কর্মকর্তা মো. বাবুল মিয়া, জনস্বাস্থ্য অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. মাহবুবুর রহমান সুমন প্রমুখ।

প্রথম দিনের এ কর্মশালায় নকলা পৌরসভার বিভিন্ন স্তরের কর্মকর্তা, বিভিন্ন দপ্তর প্রধানগন, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ধর্মীয় নেতৃবৃন্দ ও সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবীরা অংশগ্রহন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat