×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৪-১২-১১
  • ২৫১ বার পঠিত
মোঃ মাহতাব হাওলাদার, কলাপাড়া প্রতিনিধিঃ
পটুয়াখালীর মহিপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশ-এর পক্ষ থেকে ৫ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।

বুধবার (১১ ডিসেম্বর) সকাল ১১ টায় সংস্থার কলাপাড়া সিডিপি অফিসে আয়োজিত উচ্চ শিক্ষার জন্য বিশেষ উপবৃত্তি অনুষ্ঠানে প্রত্যেক শিক্ষার্থীকে ১০ হাজার টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানে সিডিপি ম্যানেজার পলাশ রনি মণ্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মহিপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. ফজলু গাজী। বিশেষ অতিথি ছিলেন ইউপি সদস্য জাহিদুল ইসলাম সেলিম ও সাংবাদিক মাইনুদ্দিন আল আতিক। এছাড়াও শিক্ষাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অতিথিরা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের ভবিষ্যত জীবনের উত্তরোত্তর সাফল্য ও সার্বিক মঙ্গল কামনা করেন। এসময় উপবৃত্তি পেয়ে গুড নেইবারস বাংলাদেশ-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat