×
সদ্য প্রাপ্ত:
সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত
  • প্রকাশিত : ২০২৪-১২-১৪
  • ১৯১ বার পঠিত
নিরঞ্জন মিত্র (নিরু) (ফরিদপুর জেলা প্রতিনিধিঃ 
বিএনপি'র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান  ও ফরিদপুর ৩ আসনের সংসদ সদস্য গণমানুষের নেতা বিশিষ্ট রাজনীতিবিদ সাবেক মন্ত্রী কামাল ইবনে ইউসুফের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

কামাল ইউসুফ স্মৃতি সংসদের আয়োজনে,(১৩ ডিসেম্বর) শুক্রবার বিকালে শহরের ময়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কামাল ইউসুফ স্মৃতি সংসদের পৃষ্ঠপোষক বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর এবিএম সাত্তার এর সভাপতিত্বে, অনুষ্ঠানে বক্তব্য রাখেন কামাল ইউসুফের কন্যা ও বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক নায়াব ইউসুফ, সাবেক সংসদ সদস্য নাসিরুল ইসলাম, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এম এ সামাদ, ফরিদপুর মহানগর বিএনপির আহবায়ক এ.এফ.এম কাইয়ুম জঙ্গি, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, নগরকান্দা থানা বিএনপির সভাপতি জাহাঙ্গীর মিয়া, জেলা বিএনপির সদস্য রশিদুল ইসলাম লিটন, ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর সভাপতি ডাক্তার মুস্তাফিজুর রহমান শামীম, সাবেক সংসদ সদস্য আকমল ইউসুফের মেয়ে জামাই এম এম হোসাইন, জেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক আতাউর রশিদ বাচ্চু, এ্যাডভোকেট গোলাম রব্বানী রতন, আজম খান, আব্দুল লতিফ, মোস্তাক হোসেন বাবলু, নুরুজ্জামান চৌধুরী পঙ্কজ, শহর বিএনপি'র সদস্য এমদাদ মিয়া, কৃষক দলের সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু প্রমুখ। 

 অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ।

সভায় বক্তারা, কামাল ইউসুফ এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন। বক্তারা বলেন, মরহুম কামাল ইউসুফ সর্বস্তরের জনগণের প্রিয় ব্যক্তি ছিলেন। তিনি মাটি মানুষের নেতা ছিলেন। সাধারণ মানুষের মানুষের সঙ্গে তার সম্পর্ক ছিল অত্যন্ত গভীর সাধারণ মানুষের সুখ-দুঃখের পাশে দাঁড়ানোর চেষ্টা করতেন। তিনি বড় মনের মানুষ ছিলেন। তার সময়ে ফরিদপুর মেডিকেল কলেজ, মুসলিম মিশন, ট্রমা হাসপাতাল ইঞ্জিনিয়ারিং কলেজের গঠনে তার ভূমিকা ছিল অপরিসীম। তিনি তার জনকল্যাণকর কাজের মাধ্যমে বেঁচে আছেন এবং থাকবেন। তিনি সবাইকে সমান চোখে দেখেছেন। কোন দল মতাদর্শের লোক হিসেবে কাউকে মূল্যায়ন করেননি।
যে কারণে সর্বস্তরের লোকজনের মধ্যে তার গ্রহণযোগ্যতা। ফরিদপুরের রাজনীতিতে তার পরিবারের অবদান অনস্বীকার্য। 
বক্তারা, তার উন্নয়নমূলক কার্যক্রম কার্যক্রম অব্যাহত রাখতে হলে এবং ফরিদপুর কে উন্নয়ন করতে হলে তার কন্যা নায়াব ইউসুফের হাতকে শক্তিশালী করার জন্য আহবান জানান। একই সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দিবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। বক্তারা সবাই মিলে একটি সুখী ও শান্তিপূর্ণ ফরিদপুর গঠন করা হবে বলে আশাবাদ ব্যক্ত করে। 

অনুষ্ঠানের পরবর্তীতে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন দরগাহ জামে মসজিদের ইমাম মোঃ আবুল কালাম। এর আগে বিভিন্ন স্থান থেকে  বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার অঙ্গ সংগঠন এবং সাধারণ মানুষ উক্ত অনুষ্ঠানে উপস্থিত হন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat