×
সদ্য প্রাপ্ত:
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল জাতীয় সংসদে অর্থমন্ত্রী: রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা এনবিআরের আন্দোলন: ২০ কর্মকর্তার দণ্ড মওকুফ ঠাকুরগাঁওয়ের পথে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাম ও উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর প্রাণহানি, আক্রান্ত ৯১৭ মিঠামইনে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষ, আহত ৩০ শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী
  • প্রকাশিত : ২০২৪-১২-১৫
  • ১৭৭ বার পঠিত
জাহিদ খান (কুড়িগ্রাম  জেলা প্রতিনিধি )

অদ্য ১৪ ডিস্বম্বর বিকেল ২.০০ ঘটুক্স্য কুড়িগ্রাম জেলার  ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সাবেক যুবলীগ সভাপতি লুৎফর রহমান বাবু, বড়ভিটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বেলাল হোসেন প্রামাণিক এবং নাওডাঙ্গা ইউনিয়নের পূর্বফুলমতি ওয়ার্ড যুবলীগ নেতা এরশাদ আলী সহ তিন জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ী থানা পুলিশ। 

থানা পু‌লিশ সু‌ত্রে জানা যায়, শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে লুৎফর রহমান বাবু(৪২) পিতা - মৃত আব্দুল বারী,  বেলাল হোসেন প্রামাণিক পিতা- মৃত আবুল হোসেন উভয়ের সাং-বড়লই, ইউনিয়ন - বড়ভিটা দ্বয় কে  তাদের নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়। এর আগে শুক্রবার গভীর রাতে নাওডাঙ্গা ইউনিয়নের পূর্বফুলমতি এলাকায় অভিযান চালিয়ে যুবলীগ নেতা এরশাদ আলী পিতা- মৃত সোহরত আলী কে গ্রেফতার করা হয়।

তারদেরকে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ এবং ফুলবাড়ী সদর ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মোজাফফর হোসেন কর্তৃক দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ৪ আগস্ট সংঘটিত হামলা, ভাঙচুর এবং লুটপাটের ঘটনায় জ‌ড়িত থাকার অ‌ভি‌যোগ রয়েছে। শনিবার বিকেলে দুই জন‌কে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং গ্রেফতারকৃত লুৎফর রহমান বাবু‌কে কারাগা‌রে পাঠা‌নোর প্রক্রিয়া চলমান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat