×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৪-১২-১৭
  • ২৩৯ বার পঠিত
মোঃ মাহতাব হাওলাদার, কলাপাড়া সংবাদদাতাঃ 
পটুয়াখালীর কলাপাড়ায় মানসম্মত শিক্ষা বিষয়ক সেমিনার-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বেলা ১১ টায় উপজেলা প্রশাসন হলরুম পায়রায় বেসরকারি উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশ-এর উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

এসময় সংস্থার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এড়িয়া ম্যানেজার যোসেফ ডায়াস-এর সভাপতিত্বে ও কলাপাড়া সিডিপি ম্যানেজার পলাশ রনি মণ্ডলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোল্লা বক্তিয়ার রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অচ্যুতানন্দ, সংস্থার মনিটরিং ও ইভালুয়েশন টিমের ম্যানেজার প্রসেনজিৎ মোল্লা।

অনুষ্ঠানে গুড নেইবারস বাংলাদেশ-এর কার্যক্রম ও মানসম্মত শিক্ষা বিষয়ক পরিচিতি, বিদ্যালয়ে শিশু বান্ধব পরিবেশ ও শিশু সুরক্ষা নিশ্চিতকরণ, শিশুর মানসিক স্বাস্থ্য সমস্যার লক্ষণ, সুরক্ষার কৌশল ও সুরক্ষায় শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। পরে অনুষ্ঠানের শেষ পর্যায়ে সংস্থাটি দেশে প্রথমবারের মতো শিক্ষকদের মান উন্নয়নে ইউনেস্কো-হামদান পুরস্কার অর্জন করায় কেক কাটার মাধ্যমে উদযাপন করা হয়।

সেমিনারে উপজেলার ডালবুগঞ্জ, মহিপুর ও লতাচাপলী ইউনিয়নের ৩৬টি প্রাথমিক বিদ্যালয়ের ৭২ জন শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন। এসময় তাঁরা উন্মুক্তভাবে তাদের মতামত প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat