×
সদ্য প্রাপ্ত:
সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান
  • প্রকাশিত : ২০২৪-১২-১৭
  • ২১৮ বার পঠিত
আদমদিঘী (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার আদমদীঘিতে চোলাই মদ সেবনের অভিযোগে ছয় মাদকসেবিকে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ এই দণ্ড দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- নওগাঁর সদর উপজেলার শিমুলিয়া গ্রামের রেজাউল সরদারের ছেলে টিপু সুলতান (৩০), একই গ্রামের মৃত তাজিম প্রামাণিকের ছেলে রেজাউল প্রামাণিক (৪০), শামীম কাজির ছেলে শাহীন কাজি (৪৫) ও মৃত সেকেন্দার আলীর ছেলে এনামুক হক (৪৯) এবং উপজেলার সান্তাহার পৌর শহরের মৃত হরিনাথ ঘোষের ছেলে বাবলু চন্দ্র ঘোষ (৫৩), সান্তাহার ইউপির সান্দিড়া গ্রামের মৃত শরিফুল ইসলামের ছেলে মহিদুল ইসলাম (৩৫)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সান্তাহার " খ" সার্কেল পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান মঙ্গলবার দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে চোলাই মদ সেবনের অভিযোগে ছয় মাদকসেবিকে আটক করা হয়। এরপর তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বাবলু চন্দ্র  টিপু সুলতান রেজাউল এনামুক হক এদের ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং মহিদুল ইসলামকে ৩ মাস ও শাহীন কাজিকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ৫০ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat