×
সদ্য প্রাপ্ত:
নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ মাদারীপুরে ৮০০ কোটি টাকার সেতু, নির্মাণস্থান পরিদর্শনে এমপি জাহান্দার আলী একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ফুলগাজীতে প্রবাসীর জমিতে আগুন, শতাধিক ফলের গাছ কেটে ফেলার অভিযোগ এক গোল, দুই অ্যাসিস্টে মেসির রাজকীয় বিদায় ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী
  • প্রকাশিত : ২০২৪-১২-১৮
  • ২২৩ বার পঠিত
সুজন শাজাহানপুর বগুড়া: 
বগুড়ায় শাজাহনপুরে চাষ হচ্ছে ভিনদেশী ফুল লিলিয়াম।
নেদারল্যান্ডের লিলিয়াম জাতের ফুল চাষের ৫৫ দিনের মধ্যে ফুটেছে, হলুদ রঙের ফুল লিলিয়াম।

বগুড়া শাজাহানপুর উপজেলা লালতীর সীড কোম্পানি পরিক্ষামুলক ভাবে লিলিয়াম ও জারবেরা ফুলের কৃষক মাঠ দিবস পালন অনুষ্ঠানে লিলিয়াম ফুলের চাষের কথা তুলে ধরা হয়।

মঙ্গলবার(১৭ ডিসেম্বর) বিকালে
শাজাহানপুর উপজেলার সুজাবাদে 'গ্রীন ওয়ান' নার্সারিতে এ মাঠ দিবস পালন করে হয়। লালতীর বীজ কোম্পানির সার্বিক সহযোগিতায় 'গ্রীন ওয়ান' নার্সারিতে এ ফুল পরিক্ষামূলক ভাবে চাষ করে সফলতা পেয়েছে।

গ্রীন ওয়ানের জেনারেল ম্যানেজার রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন শাজাহানপুর উপজেলা কৃষি অফিসার আমেনা খাতুন, বিশেষ অতিথি হিসেবে ছিলেন লালতীর বগুড়া ডিভিশনাল ম্যানেজার কামরুল হাসান। উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুল্লাহ বাশার,লালতীরের মার্কেটিং ম্যানেজার জহুরুল ইসলাম
অনান্যদের মধ্যে ছিলেন,বগুড়া ফুল ব্যবসায়ী সমিতি
সাধারণ সম্পাদক শ্রী লক্ষন,ফুল চাষী রসুল কাজল,জান্নাতুল ফেরদৌস জনি সহ বগুড়ার ফুল চাষী ও ফুল ব্যবসায়ীগন।

উপজেলা কৃষি অফিসার আমেনা খাতুন বলেন,বগুড়ার আবহাওয়া ও মাটি ফুলচাষের জন্য উপযুক্ত।বগুড়ায় লিলিয়াম ফুলের উৎপাদন বাড়লে আগামীতে বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্য দেশগুলোতে লিলিয়াম ফুল রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে।

লালতীরের ডিভিশনাল ম্যানেজার কামরুল হাসান বলেন,লিলিয়াম ফুল বর্ণ-বৈচিত্র্য ও সুগন্ধের কারণে বাংলাদেশেও এর প্রচুর চাহিদা রয়েছে।লালতীর গ্রীন ওয়ান নার্সারির মাধ্যমে পরিক্ষামূলক ভাবে চাষ করছে।সামনে দিনগুলো লিলিয়াম দেশের অর্থনিতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ফুলচাষি ও ফুল বিক্রেতারা জানান,আমরা আশাকরি জেলাব্যাপী লিলিয়াম ফুলের চাষের জন্য কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হবে,যাতে কৃষকরা অল্প সময়ের মধ্যে চাষ করে লাভবান হতে পারেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat