×
সদ্য প্রাপ্ত:
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • প্রকাশিত : ২০২৪-১২-১৮
  • ২০৫ বার পঠিত
 কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জে সমলয়ের কৃষকদের মধ্যে বিনামূল্যে রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে বোরো ধানের উফশী জাতের সমলয় চাষাবাদের ৫০ একর ব্লক প্রদর্শনী কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার জামালপুর ইউনিয়নের চুপাইর ব্লকের ৮৪ জন কৃষকের মাঝে এ সার বিতরণ করা হয়। 

এছাড়াও একই অর্থবছরে মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় একই সময় ওই ইউনিয়নের চুপাইর ব্লকে কৃষদের নিয়ে মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

কালীগঞ্জ উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ। এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফারজানা তাসলিম।

এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মাহে আলম, কৃষি অফিসের উপ সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, চুপাইর ব্লকের ২ শতাধীক কৃষক উপস্থিত ছিলেন।   

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat