×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-১২-০৭
  • ১২০ বার পঠিত

চট্টগ্রাম প্রতিনিধি 

চট্টগ্রাম জেলার সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জগণকে নিয়ে আজ এক বিশেষ দিকনির্দেশনামূলক আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় শুরুতেই পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন নবাগত অফিসার ইনচার্জদের চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানান। তিনি তাদের নতুন দায়িত্বকে ‘চ্যালেঞ্জ ও সুযোগের সমন্বয়’ হিসেবে উল্লেখ করেন।

পুলিশ সুপার বলেন, “জেলায় আইনশৃঙ্খলা রক্ষা, জনবিশ্বাস অটুট রাখা এবং সেবা প্রদানকে আরও গতিশীল করতে আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। জনগণের প্রতি শ্রদ্ধাশীল থেকে পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। আসন্ন নির্বাচন আমাদের জন্য বড় পরীক্ষা, যা সফলভাবে সম্পন্ন করাই প্রধান অগ্রাধিকার।”

তিনি আরও নির্দেশ দেন, “প্রতিটি থানায় গোয়েন্দা তথ্য সংগ্রহ জোরদার করতে হবে। মাদক, সন্ত্রাস, অস্ত্র, চুরি-ডাকাতিসহ সকল অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা করতে হবে। জনগণের সমস্যাকে নিজের সমস্যা হিসেবে বিবেচনা করে দ্রুত সেবা নিশ্চিত করতে হবে।”

সভায় পুলিশ সুপার বিশেষভাবে বলেন, “সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা আমাদের মৌলিক দায়িত্ব। ভোটের পরিবেশ নষ্ট করতে পারে এমন যে কোনো অপচেষ্টা আগেভাগে শনাক্ত করে প্রতিরোধ করতে হবে। টহল, চেকপোস্ট ও গোয়েন্দা নজরদারিতে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করতে হবে।”

সভায় জেলার সকল অতিরিক্ত পুলিশ সুপার, সিনিয়র কর্মকর্তাবৃন্দ এবং সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন। তাঁরা জেলা পুলিশের কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করতে পুলিশের দিকনির্দেশনাকে স্বাগত জানান।

পরিশেষে পুলিশ সুপার নবাগত অফিসার ইনচার্জদের প্রতি আস্থা প্রকাশ করে বলেন, “আপনারা প্রত্যেকে নিজ নিজ থানাকে একটি সেবাকেন্দ্রে পরিণত করবেন। জনগণের জন্য নিবেদিতভাবে কাজ করুন, তারা আপনাদের সম্মান দেবে।”

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat