×
সদ্য প্রাপ্ত:
২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল
  • প্রকাশিত : ২০২৪-১২-২০
  • ১৭৯ বার পঠিত
মোঃ আখতার হোসেন হিরন :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক ১৯ডিসেম্বর বৃহ:স্পতিবার বিকেলে সলঙ্গার হাটিকুমরুল ইউনিয়নে এক যৌথ কর্মী সমাবেশ, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সিরাজগঞ্জ রোড মাইক্রোস্ট্যান্ডে অনুষ্ঠিত হয়েছে।

জাতীয়তাবাদী যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্র দলের যৌথ সমন্বয়ের উক্ত অনুষ্ঠানে থানা যুবদলের যুগ্মআহবায়ক এসএম মেহেদী হাসান আমজাদ এর সভাপতিত্বে ও রাসেল রানার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি সলঙ্গা থানা যুবদলের আহবায়ক রাশেদুল হাসান পাপন,প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শেখ রফিকুল ইসলাম,বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন থানা ছাত্রদলের আহবায়ক হারুনর রশীদ হিরন। এছাড়াও বক্তব্য প্রদান করেন থানা যুবদলের সদস্য সচিব মোঃ শাহিন রেজা,স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব রন্জু আহমেদ মুন্সী ও ছাত্রদলের সদস্য সচিব সুলতান মাহমুদ সুজন। বক্তাগণ বক্তব্য রাখেন সাম্য মানবিক সমাজ বিনির্মানে দিক নির্দেশনা মুলক বিষয় নিয়ে। এছারাও উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন থানা ও ইউনিয়ন যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্র দলের বিভিন্ন পর্যায়ের নেতারা। 

আগামীর বাংলাদেশ গড়তে, এবং স্বাধীন সার্বভৌম রক্ষা করা দলের প্রতিটি কর্মীর দায়িত্ব বলে বক্তব্য দেন নেতারা। পলাতক শৈরাচার সরকারের শাসনামলে দেশের মানুষ বাক স্বাধীনতা হারিয়েছিলো , এমনকি এখনো দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে ধংশের পায়তারা চালাচ্ছে বলে হুশিয়ারিও করেন দলের নেতারা। আগামীর বাংলাদেশ গড়তে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জয়লাভ করে  বিএনপিকে ক্ষমতায় আসতে হবে। সেই লক্ষ্যে দলের ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত  ৩১ দফা জনগনের মাঝে তুলে ধরেন বক্তারা।  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat