×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৪-১২-২৪
  • ২২৩ বার পঠিত
আমন্ড কিংবা আখরোট খেলে যে শরীর-স্বাস্থ্যের অনেক উপকার হয় সেকথা অনেকেই জানেন। এই তালিকায় রয়েছে কাজুবাদামও। আমন্ড কিংবা আখরোট পানিতে ভিজিয়ে খেলে উপকারিতা সবচেয়ে বেশি। তবে কাজুবাদাম পানির পরিবর্তে, দুধে ভিজিয়ে খেতে পারলে উপকার পাবেন অনেক।

সারারাত দুধে কাজুবাদাম ভিজিয়ে রাখুন। পরের দিন খেয়ে নিন। তবে দুই থেকে তিনটার বেশি কাজুবাদাম একদিনে খাবেন না। তার ফলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনাই বেশি। নিয়মিত দুধে ভিজিয়ে রাখা কাজুবাদাম খেলে শরীর-স্বাস্থ্যের ক্ষেত্রে কী কী উপকার পাবেন, জেনে নিন।

দুধের মধ্যে কাজুবাদাম ভিজিয়ে খেতে পারলে কী কী উপকার পাওয়া যাবে

ম্যাগনেসিয়াম, ভিটামিন বি৬, ভিটামিন কে এবং ম্যাঙ্গানিজ রয়েছে কাজুবাদামের মধ্যে। এই সমস্ত উপকরণ হাড়ের গঠন মজবুত করবে এবং ক্ষয় রোধ করবে। এর পাশাপাশি দূর করবে গাঁটের ব্যথাও। অন্যদিকে দুধেও রয়েছে ক্যালসিয়াম, যা হাড়ের স্বাস্থ্যের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। তাই দুধের মধ্যে কাজুবাদাম ভিজিয়ে রেখে খেলে হাড়ের গঠন সুদৃঢ় হবে।

কাজুবাদাম এবং দুধ একসঙ্গে মিশিয়ে খেলেও পাবেন অনেক উপকার। এই মিশ্রণে অ্যান্টিঅক্সিডেন্টস এবং জিঙ্ক থাকে। তার মাধ্যমে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করবে।

দুধে কাজুবাদাম মিশিয়ে বা ভিজিয়ে খেতে পারলে খাবার হজম করার শক্তি আরও ভালো হবে। এর পাশাপাশি শরীরে অন্যান্য পুষ্টি উপকরণ সহজে প্রবেশ করবে দুধে কাজুবাদাম ভিজিয়ে খেতে পারলে। রাতে শোবার আগে কাজুবাদাম খেলে ভালো ঘুম হবে আপনার।

নিয়মিত কাজুবাদাম খাওয়ার অনেক উপকারিতা রয়েছে। বিভিন্ন ভাবে ভালো থাকবে আমাদের শরীর-স্বাস্থ্য। প্রতিদিন কাজু খেলে অল্প পরিমাণে খেতে হবে। দুই থেকে তিনটা। নাহলে দেখা দিতে পারে পেটের সমস্যা। রাতে ঘুমের আগে কাজুবাদাম খেতে পারলে আপনার গাঢ় ঘুম হবে। আসলে কাজুতে রয়েছে ট্রিপটোফেন নামের একটি অ্যামাইনো অ্যাসিড। এই ট্রিপটোফেন আমাদের শরীরে মেলাটোনিন এবং সেরাটোনিন সঠিক মাত্রায় ক্ষরণ হতে সাহায্য করে। মেলাটোনিন এবং সেরাটোনিন হলো দুইটি হরমোন যা আমাদের স্লিপ সাইকেল নিয়ন্ত্রণ করে। অতএব এই দুই হরমোনের সঠিক ক্ষরণের ফলে রাতে ভালো ঘুম হবে আপনার। তাই রাতে ঘুমোতে যাওয়ার আগে ২ থেকে ৩টা কাজু খেতে পারেন আপনি। রাতে শোয়ার আগে কাজু খেলে আপনার মন-মেজাজ রিল্যাক্স থাকবে। অর্থাৎ স্ট্রেস কমাতেও সাহায্য করে কাজুবাদামে থাকা উপকরণ। আর স্ট্রেস কমে গেলে যে ভালো ঘুম হবে সেটাতো সকলেই জানেন।


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat