×
সদ্য প্রাপ্ত:
মাদারীপুরে ৮০০ কোটি টাকার সেতু, নির্মাণস্থান পরিদর্শনে এমপি জাহান্দার আলী একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ফুলগাজীতে প্রবাসীর জমিতে আগুন, শতাধিক ফলের গাছ কেটে ফেলার অভিযোগ এক গোল, দুই অ্যাসিস্টে মেসির রাজকীয় বিদায় ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন
  • প্রকাশিত : ২০২৪-১২-২৫
  • ২০২ বার পঠিত
মনিরুজ্জামান রাসেল 
(স্টাফ রিপোর্টার,শেরপুর) 

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কলসপাড় ইউনিয়নের ফটিয়াকান্দি গ্রাম হতে ইব্রাহিম খলিল (৩০) নামে এক যুবকের লাশ তার শ্বশুরবাড়ির কাছে থেকে উদ্ধার করেছে পুলিশ। মাদকাসক্তির কারণে পারিবারিক কলহের জেরে ওই যুবক বিষপানে আত্মহত্যা করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ইব্রাহিম খলিল নালিতাবাড়ী উপজেলার নকশি গ্রামের সেকান্দর আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওই গ্রামের আমির উদ্দিনের মেয়ের সাথে ইব্রাহিম খলিলের বিয়ে হয়। ওই দম্পতির এক কন্যা ও এক ছেলে সন্তান আছে। ইব্রাহিম মাদকাসক্তির কারণে প্রায়ই পারিবারিক কলহ লেগেই থাকত। সম্প্রতি তার স্ত্রীকে শ্বশুরবাড়ির লোকজন তাদের বাড়ি নিয়ে যাওয়ায় ইব্রাহিম মানসিকভাবে ভেঙে পড়ে। মঙ্গলবার রাতে শ্বশুরবাড়ি যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন ইব্রাহিম।  বুধবার ২৫ ডিসেম্বর সকালে ইব্রাহিমের মরদেহ তার শ্বশুরবাড়ির কাছে পড়ে থাকতে দেখে স্থানীয়রা তার স্বজন ও পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছানোয়ার হোসেন জানান, ' এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে। মৃত্যুর কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat