×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-১২-২৯
  • ১৬২ বার পঠিত

কুষ্টিয়া থেকে শফিকুর রহমান শফিক

  আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়ার চারটি আসনে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ প্রক্রিয়া শেষ পর্যায়ে পৌঁছেছে। চারটি আসনের মধ্যে তিনটিতে দলীয় মনোনীত প্রার্থীর পাশাপাশি আরও একাধিক নেতা মনোনয়নপত্র উত্তোলন করায় বিএনপির অভ্যন্তরে স্পষ্ট দ্বন্দ্ব ও টানাপোড়েন তৈরি হয়েছে, যা স্থানীয় রাজনীতিতে তীব্র আলোচনার জন্ম দিয়েছে।

কুষ্টিয়া-১ (দৌলতপুর) ঃ কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে বিএনপির পক্ষ থেকে ধানের শীষ প্রতীকে মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ আসনে এখন পর্যন্ত তার বাইরে অন্য কোনো বিএনপি প্রার্থীর দলীয়ভাবে মনোনয়নপত্র উত্তোলনের ঘটনা না থাকায় প্রার্থী নির্বাচনে তুলনামূলক স্থিতিশীলতা বজায় রয়েছে এবং স্থানীয় বিএনপি মূলত তাকে ঘিরেই নির্বাচনী প্রস্তুতিতে মনোযোগ দিচ্ছে।

কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) ঃ কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে ধানের শীষ প্রতীকে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী মনোনয়নপত্র উত্তোলন করেছেন। একই আসনে দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফরিদা ইয়াসমিন এবং সাবেক সংসদ সদস্য অধ্যাপক শহীদুল ইসলামের পক্ষ থেকেও মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে; এতে মনোনীত প্রার্থীকে ঘিরে তৃণমূল নেতাকর্মীদের মাঝে মতবিরোধ, লবিং এবং চাপের রাজনীতি জোরালো হয়ে উঠেছে।

কুষ্টিয়া-৩ (সদর) ঃ কুষ্টিয়া-৩ (সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার ধানের শীষ প্রতীকের মনোনয়নপত্র সংগ্রহ করে মাঠপর্যায়ে প্রচার-প্রস্তুতি শুরুকরেছেন। অন্যদিকে সাবেক সংসদ সদস্য ও বর্ষীয়ান নেতা অধ্যক্ষ সোহরাব উদ্দিনও স্বাধীনভাবে মনোনয়নপত্র উত্তোলন করেছেন; তাকে প্রার্থী করার দাবিতে তার সমর্থকেরা বিক্ষোভ, সড়ক অবরোধসহ নানা কর্মসূচি পালন করায় এ আসনে প্রার্থী নির্বাচন ঘিরে স্পষ্ট দ্বন্দ্ব ও অস্বস্তি দেখা যাচ্ছে।

কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) ঃ কুষ্টিয়া-৪ (কুমারখালী- খোকসা) আসনে সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমি ধানের শীষ প্রতীকে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র তুলেছেন। একই আসনে বর্ষীয়ান নেতা ও সাবেক পৌর চেয়ারম্যান নুরুল ইসলাম আনছার প্রামাণিকও মনোনয়নপত্র সংগ্রহ করে রুমির পরিবর্তে তাকে প্রার্থী করার দাবি তুলেছেন; তার সমর্থকেরা বিক্ষোভ, মিছিল ও কর্মী সমাবেশের মাধ্যমে দাবিকে উজ্জ্বল করায় আসনটিতে বিএনপির সংগঠনভিত্তিক বিভক্তি প্রকট হয়ে উঠেছে।

কুষ্টিয়ার চারটি সংসদীয় আসনে ২৮ ডিসেম্বর পর্যন্ত মোট ৪৪ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে সংশ্লিষ্ট দফতর সূত্রে জানা গেছে। এর মধ্যে জামায়াতে ইসলামী ঘনিষ্ঠ প্রার্থীরাও চার আসনেই ফরম নিয়েছেন—কুষ্টিয়া-১ আসনে দৌলতপুর উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ বেলাল উদ্দীন, কুষ্টিয়া-২ আসনে জেলা জামায়াতের নায়েবে আমির আবদুল গফুর, কুষ্টিয়া-৩ আসনে জেলা জামায়াতের ইউনিট সদস্য আমির হামজা এবং কুষ্টিয়া-৪ আসনে কুমারখালী উপজেলা জামায়াতের নায়েবে আমির আফজাল হোসেন মনোনয়নপত্র তুলেছেন, যা এই জেলায় বিরোধী রাজনৈতিক জোটের ভেতরেও আলাদা সমীকরণ তৈরি করছে।

এভাবে কুষ্টিয়ার চারটি আসনের মধ্যে তিনটিতে বিএনপির ঘোষিত প্রার্থীদের পাশাপাশি একাধিক প্রভাবশালী নেতা মনোনয়নপত্র উত্তোলন করায় প্রার্থী বাছাইকে ঘিরে স্পষ্ট বিভক্তি এবং প্রতিযোগিতামূলক মনোনয়ন-রাজনীতি চোখে পড়ছে। নির্বাচন-পূর্ব এই পর্যায়ে দ্বন্দ্ব নিরসনে কার্যকর রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া না হলে মূল লড়াইয়ে বিএনপির ঐক্যবদ্ধ ভোটব্যাংক খন্ডিত হওয়ার ঝুঁকি রয়েছে বলে স্থানীয় পর্যবেক্ষকরা মনে করছেন।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat