×
সদ্য প্রাপ্ত:
ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন
  • প্রকাশিত : ২০২৪-১২-৩১
  • ১৯৮ বার পঠিত

মনিরুজ্জামান রাসেল 

স্টাফ রিপোর্টার, শেরপুর


শেরপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে ৩০ ডিসেম্বর সোমবার বিকেল ৩টার দিকে শেরপুর জেলা শহরের নয়আনী বাজারের তাসনিম ট্রেডার্সের একটি গোডাউন থেকে ৬শ’ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ জব্দ করা হয়েছে।  এসময় অভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে মালিক মোঃ ইছরাফিল মিয়া পালিয়ে যায়।  এক গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডাঃ গাজী আশিক বাহার, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস সঙ্গীয় ফোর্সসহ সোমবার বিকেলে জেলা শহরের নয়আনী বাজারে অবৈধ পলিথিন ব্যবসায়ী মোঃ ইছরাফিল মিয়ার তাসনিম ট্রেডার্সে অভিযান চালায়। এসময় মোঃ ইছরাফিল মিয়া ম্যাজিস্ট্রেট ও পরিবেশ অধিদপ্তরের অভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডাঃ গাজী আশিক বাহার ও পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস সঙ্গীয় ফোর্সসহ একই বাজারের জমশেদ আলীর মার্কেটে মোঃ ইছরাফিল মিয়ার ভাড়া নেয়া গোডাউনের তালা ভেঙ্গে প্রায় ৬শ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করা হয়। যার বর্তমান বাজার মূল্য ১ লাখ ৩৬ হাজার ৫শত টাকা। এব্যাপারে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস বলেন, পরিবেশ রক্ষায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি এমনটাই জানিয়েছেন। 

এসময় অন্যান্যদের মধ্যে জেলা প্রশাসক কার্যালয়ের পেশকার দুলাল হোসেন, এএসআই আনোয়ার হোসেনসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat