×
সদ্য প্রাপ্ত:
ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন
  • প্রকাশিত : ২০২৪-১২-৩১
  • ২৪১ বার পঠিত
মো: দেলোয়ার হোসেন স্টাফ রির্পোটারঃ সাতক্ষীরার কলারোয়া থানা পুলিশের অভিযানে ৭৩ বোতল ভারতীয় মদসহ পাঁচজনকে গ্রেফতার করে । এদের মধ্যে একজন ভারতীয় নাগরিক গ্রেফতার হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে কলারোয়া পৌর এলাকার সাতক্ষীরা-যশোর মহাসড়কের যুগিবাড়ি মোড় থেকে এসব মদ আটক  করা হয়।  পুলিশ জানায় কলারোয়া থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনাকালে একটি ইজিবাইক থামিয়ে তল্লাশি করে ওই ইজিবাইক থেকে ৭৩ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। এছাড়া মাদক চোরাচালানে জড়িত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে এবং ইজিবাইকটিও জব্দ করা হয়েছে। মাদক চোরাচালানে গ্রেফতারকৃতরা হলেন, যশোর জেলার কোতয়ালী থানার ঘুরুলিয়া তরফ নওয়াপাড়ার মৃত সূর্যকান্ত দাসের ছেলে ভীম দাস, পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার ভিকাখালী গ্রামের ভাগেশ্বর চন্দ্র ঢালীর ছেলে পলাশ চন্দ্র ঢালী, বরগুনা জেলার তালতলি থানার পঁচাকোড়ালিয়া কড়ইতলা গ্রামের সন্তোষ গোমস্তার ছেলে সৌরভ গোমস্তা, সাতক্ষীরার কলারোয়া থানার বাকসা তাতিপাড়া গ্রামের মো. গোলাম হোসেনের ছেলে মো. রাজু আহম্মেদ ও ভারতের উত্তরচব্বিশ পরগোনা জেলার গাইঘাটা থানার ঢাকুরিয়া গ্রামের মৃত যতীন দাসের ছেলে দীলিপ দাস। মঙ্গলবার বিকেলে কলারোয়া  থানার অফিসার ইনচার্জ মোঃ সামসুল আরেফিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat