×
সদ্য প্রাপ্ত:
ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা
  • প্রকাশিত : ২০২৪-১২-০২
  • ২০৪ বার পঠিত
মো.আরিফুল ইসলাম, বাউফল প্রতিনিধি :
পটুয়াখালীর বাউফলে ২০২৪ সালের জুলাই-আগষ্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও নিহত শহীদদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদের অডিটরিয়াম হল রুমে ওই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) প্রতিক কুমার কুন্ড সহকারী কমিশনার (ভূমি) এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সেনা কর্মকর্তা ক্যাম্প কমান্ড মো. নাজমুল সাকিব, বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. কামাল হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা এবং কৃষি কর্মকর্তা অনিরুদ্ধ দাস প্রমুখ।

এছারাও উপস্থিত ছিলেন শহিদ পরিবারের সদস্যবৃন্দ, ছাত্র অন্দোলনে আহত সদস্যবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। 

বক্তারা বলেন, ছাত্র-জনতার গনঅভ্যুত্থানের ফলে খুনি হাসিনা পালিয়েছে ঠিকই কিন্তু তার দোসররা এখনও দেশে রয়ে গেছে। তারা বারবার বিভিন্ন রূপে ফিরে আসতে চেষ্টা অব্যাহত রেখেছেন। সম্প্রতি হিন্দু-মুসলিম দাঙ্গা সৃষ্টির লক্ষ্যে ইস্কন নামক সংগঠনের মাধ্যমে দেশ অস্থিতিশীল করতে চেষ্টা চালিয়েছেন। দেশবাসী তাদের সকল চালাকি বুঝে গেছে। সকলকে সতর্কতার সাথে দেশের সকল পরিস্থিতি মোকাবেলা করার আহবান জানান বক্তারা। স্বজন হারাদের সকল ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেন উপজেলা প্রশাসন। এসময় শহীদ পরিবারের সদস্যরা কান্নায় ভেঙ্গে পরেন। পুরো অডিটোরিয়াম জুড়ে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।
পরিশেষে শহীদদের স্মরণে দোয়া মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat