×
সদ্য প্রাপ্ত:
সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত
  • প্রকাশিত : ২০২৫-০১-০৪
  • ১৭৬ বার পঠিত
বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারার উপজেলা সদরসহ আশপাশের এলাকার দেয়ালে দেয়ালে ও বিএনপি নেতাদের প্রতিষ্ঠানের দেয়ালে হঠাৎ আওয়ামী লীগের স্লোগান লেখা হয়েছে। বৃহস্পতিবার রাতে এগুলো লেখা হয়েছে। শুক্রবার সকাল থেকে লেখাগুলো নজরে আসে। তবে কারা এসব স্লোগান লিখেছেন, তা কেউ দেখেননি।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর দেশের অন্যান্য স্থানের মতো বাগমারা আওয়ামী লীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতারা আত্মগোপনে চলে যান। এর মধ্যে ৫ আগস্ট হামলার অভিযোগে পাঁচটি মামলা হয় আওয়ামী লীগের সংসদ সদস্য ও নেতা-কর্মীদের বিরুদ্ধে। পুলিশ গ্রেপ্তারও করে শতাধিক নেতা-কর্মীকে। এর পর থেকে তাঁদের প্রকাশ্যে বা গোপনে কোনো তৎপরতা ছিল না। এই দেয়াললিখনের মাধ্যমে তাঁদের তৎপরতা সামনে এল।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলা সদর ভবানীগঞ্জ , হাট গাঙ্গোপাড়া সহ আশপাশের এলাকার দেয়ালে দেয়ালে ‘জয়বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আবার আসছে’, ‘শেখ হাসিনা ফিরে আসবে’সহ নানা ধরনের স্লোগান লেখা হয়েছে। ভবানীগঞ্জ বাজারের বিএনপি নেতাদের ব্যবসাপ্রতিষ্ঠান, চানপাড়া, দেউলিয়াসহ আশপাশের এলাকার বিভিন্ন ভবনের দেয়ালে লাল, কালো ও সবুজ কালিতে এসব লেখা হয়। 

 সরেজমিনে গিয়ে রাজশাহী-ভবানীগঞ্জ সড়কের পাশে দেউলা কোল্ড স্টোরেজের দেয়ালে লাল, কালো ও সবুজ কালিতে লেখা চোখে পড়ে। একটি সিমেন্ট কোম্পানির প্রচারণার দেয়াললিখনের ওপরে স্লোগান লেখা হয়েছে। ভবানীগঞ্জ উপজেলা প্রশাসনের প্রাচীরে চোখে পড়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান। চানপাড়া ভবানীগঞ্জ ক্লিনিকের সামনেও এমন লেখা চোখে পড়ে। বাজারের ব্যবসাপ্রতিষ্ঠানের দেয়ালে লাল কালিতে লেখা দেখা যায়।
বাগমারা উপজেলা বিএনপির সদস্যসচিব কামাল হোসেন বলেন, ৯ নম্বর শুভডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন, বাগমারা উপজেলা জাতীয়তা বাদী মৎস্যজীবী দলের সভাপতি মোঃ কসিম উদ্দিন জোয়ারদার, বিএনপি নেতা মোঃ আশরাফুল ইসলাম হেলাল বলেছেন‘পলাতক শেখ হাসিনার দোসর ও ফ্যাসিবাদের সমর্থকেরা রাতের বেলায় কাপুরুষের মতো দেয়াললিখনে আতঙ্কের সৃষ্টি করেছে। বাগমারাবাসী তাদের আর গ্রহণ করবে না।’ তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানের দেয়ালেও লেখা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি আবদুর রাজ্জাক প্রামাণিক বলেন, তিনি বিষয়টি জানার পর বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানিয়েছেন।
ওসি তৌহিদুল ইসলাম বলেন, এ বিষয় নিয়ে আইন- শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদাই তৎপর রয়েছে। যারা এই কাজ করেছেন, তাঁদের খুঁজে বের করে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat