×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৫-০১-০৫
  • ১৭৪ বার পঠিত
হবিগঞ্জ জেলা প্রতিনিধি
হবিগঞ্জ শহরের ঘাটিয়া বাজারে অবস্থিত তামিম পোষাক বিতানে দিন-দুপুরে চুরির ঘটনা ঘটেছে। শনিবার ০৪ জানুয়ারী সকাল ১১টার দিকে দোকানের সিলিং কেটে এই চুরি সংঘটিত হয়।
কাপড়ে দোকানের কর্মচারিরা জানান, শনিবার সাপ্তাহিক ছুটির দিন। যে কারণে সকালের দিকে দোকান খোলা হয়নি। দুপুরে দোকানে এসে চুরির আলামত পাওয়া যায়। চোরেরা দোকানের সিলিং কেটে ঢুকে মূল্যবান পোষাক চুরি করে নিয়ে গেছে। এর মধ্যে ৪০টি শাড়ি ও লেহেঙ্গা, ২০টি আনরেডি পোষাক, ৩০টি থ্রিপিস ও ২০ বান্ডিল লুঙ্গি। এসব মালামালের আনুমানিক মূল্য ৫ লক্ষ টাকার বেশি।

স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীরা জানান, দিনের বেলায় এমন চুরির ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। তারা বিষয়টি দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান। এই চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিরাপত্তা জোরদার এবং বাজারে পুলিশের টহল বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়িরা।
হবিগঞ্জ সদর থানার ওসি আলমগীর কবির জানান, চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এ বিষয়ে পুলিশ তদন্ত করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat