×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৫-০১-০৬
  • ২৩৩ বার পঠিত
রিয়াজ স্টাফ রিপোর্টার শেরপুর
  শেরপুরের নকলায়  নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি নিয়ে রাস্তায় নেমেছে স্কুল ও কলেজের শিক্ষার্থীরা। 
সোমবার (৬ জানুয়ারি) দুপুরে নকলা উপজেলা ছাত্র সমাজের আয়োজনে নকলা পৌরহরের বিভিন্ন পয়েন্টে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। এতে বেশ কিছু সময় ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। 
মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধের সময় শিক্ষার্থীদের হাতে ‘নিরাপদ সড়ক চাই’, 'স্কুল, কলেজ, মাদ্রাসা, হাসপাতাল ও থানার সামনে জেব্রা ক্রসিং চাই', 'বাইপাস মোড়ে গোলচত্ত্বর চাই', 'একটি দূর্ঘটনা সারাজীবনের কান্না', 'স্প্রীডব্রেকার চাই'  ইত্যাদি স্লোগান লেখা প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা কর্মসূচিতে অংশ নেয়। 

ওইসময় শিক্ষার্থীরা স্লোগান তোলে ‘সড়ক সড়ক সড়ক চাই, নিরাপদ সড়ক চাই’। 'জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে'। 'ছাত্র সমাজ জেগেছে, রক্তে আগুন লেগেছে'। কর্মসূচি চলাকালে শিক্ষার্থীরা উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে বেশ কিছু সময় ঢাকা- শেরপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র শিক্ষার্থীদের কাছে ছুটে আসেন এবং উর্ধতন কতৃপক্ষের সাথে পরামর্শ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।
মানববন্ধনে বক্তব্য দেন কলেজ শিক্ষার্থী ফাতেমা খাতুন তিথি ও লুতফা আক্তার নোহা এবং স্কুল শিক্ষার্থী লামিয়া হোসেন ও তরী বেগম প্রমুখ । 

কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি এসএম মাসুম ও রাইয়্যান আল মাহদি অনন্তসহ স্থানীয় স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে। উল্লেখ্য, ঢাকা শেরপুর আঞ্চলিক মহাসড়কে সড়ক দুর্ঘটনায় কয়েকজনের নিহতের  ঘটনায় এ কর্মসূচি পালন করেন ছাত্র জনতা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat