×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৫-০১-০৭
  • ২১১ বার পঠিত
মনিরুজ্জামান রাসেল 
(স্টফ রিপোর্টার,শেরপুর)


শেরপুরে বায়ু দূষণ বন্ধে অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে জেলা পরিবেশ অধিদপ্তর। ৭ জানুয়ারি মঙ্গলবার পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব আবদুল্লাহ আল-মামুনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নকলার ৮টি ও সদর উপজেলার ৩টিসহ মোট ১১টি ইটভাটাকে ৬৫ লাখ টাকা জরিমানা করা হয়। 

অভিযানে অন্যান্যের মধ্যে শেরপুর জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নূর কুতুবে আলম সিদ্দীক, পরিদর্শক সুশীল কুমার দাস, জেলা ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ পরিদর্শক নাছিম উদ্দিনসহ সেনাবাহিনী ও পুলিশের টিম এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat