×
সদ্য প্রাপ্ত:
ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন
  • প্রকাশিত : ২০২৫-০১-০৮
  • ২০৭ বার পঠিত
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ
কয়রায় আওয়ামী লীগের সাবেক এমপি আক্তারুজ্জামান বাবুর বাড়ি দখল করে মাদ্রাসা চালু করার ব্যাপারে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন কয়রা আইডিয়াল ফ্রি ক্যাডেট মাদ্রাসার সুপার মোঃ সাইফুল্লাহ। গতকাল বুধবার (৮ জানুয়ারি)  বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য মাদ্রাসার সুপার বলেন, সম্প্রতি কয়েকটি নামসর্বস্ব পত্রিকায় এমপি বাবুর বাড়ি দখল করে মাদ্রাসা চালু বিষয়ে যে সকল তথ্য উপাস্থাপন করা হয়েছে।  তা সম্পুন্ন মিথ্যা ও ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রনোদিত। সংবাদে যে সকল অভিযোগ আনা হয়েছে তা বাস্তবের সাথে কোন মিল নেই। প্রকৃত ঘটনাটি হলো যে, গত ১ জানুয়ারি জমির মালিক মদিনাবাদ গ্রামের আজিম উদ্দিন  সরদারের পুত্র মোঃ শাহাবুদ্দিন সরদার ও আমিন উদ্দিন সরদারের পুত্র আব্দুল্লাহ সরদারের নিকট হতে  ২ শ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে ৩ বছরের জন্য চুক্তিনামার মাধ্যমে ঘর ভাড়া নিয়ে মাদ্রাসাটি কার্যক্রম শুরু করা হয়। সেখানে জায়গা বা ঘর দখলের মত কোন ঘটনাই ঘটেনি। সকল নিয়ম কানুন মেনেই মাদ্রাসাটি পরিচালিত হচ্ছে। বর্তমান  প্রতিষ্ঠানটিতে  প্রায় ২ শতাধিক কোমলমতি শিক্ষার্থী ও ১১ জন শিক্ষক কর্মচারীর সমন্বয়ে চলমান রয়েছে।  এক শ্রেনীর স্বার্থনেষি মহল অসৎ উদ্দেশ্য চরিত্রার্থ করার মানুষে এই ধরনের মিথ্যা তথ্য প্রদান করে এমন ভুয়া সংবাদ পরিবেশন করেছে।  এ ছাড়া মাদ্রাটি বন্ধ করার জন্য ঐ মহলটি বিভিন্ন ষড়যন্ত্র মেতে উঠেছে। তার ধারাবাহিকতা এ সকল ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ধরনের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ তিব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।  এ সময় সংবাদ সম্মেলনে মাদ্রাসার শিক্ষক- কর্মচারীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat