×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৫-০১-০৮
  • ২২৫ বার পঠিত
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে স্বপ্না রাণী পাল (২৭) নামে নারী মাদক কারবারি সহ মো. আরিফুল ইসলাম (২৬) ও আলামিন (২৮) নামে আরো দুই মাদক কারবারিকে আট করেছে থানা পুলিশ। বুধবার (০৮ জানুয়ারি) দুপুরে আটককৃত মহিলা মাদক কারবারি সহ তিন জনকেই গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে। 

এর আগে মঙ্গলবার (০৭ জানুয়ারি) দিবাগত রাতে স্বপ্না রাণী পালকে উপজেলার নাগরী ইউনিয়নের কেটুন গ্রাম থেকে ২০ লিটার চোলাই মদ সহ কালীগঞ্জ থানাধীন উলুখোলা ফাঁড়ি পুলিশ এবং উপজেলার মোক্তারপুর ইউনিয়নের মোক্তারপুর গ্রাম থেকে আরিফুলকে ৩০ পিস ও আলামিনকে ৫ পিস ইয়াবা সহ থানা পুলিশ আটক করে।    

বিকেলে আটক ও আদালতে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন।

আটককৃত স্বপ্না রাণী উপজেলার কেটুন গ্রামের লিটন পালের স্ত্রী। অন্যদিকে, আরিফুল উপজেলার মোক্তারপুর গ্রামের আলী নেওয়াজের ও আলামিন একই গ্রামের হেমায়েত উদ্দিনের ছেলে।   

ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগগ গভীর রাতে উলুখোলা ফাঁড়ি পুলিশ ও থানা পুলিশ উপজেলার নাগরী ও মোক্তারপুর ইউনিয়নে পৃথক দুটি মাদক বিরোধী অভিযান চালায়। এ সময় নাগরী ইউনিয়নে কেটুন গ্রাম থেকে ২০ লিটার চোলাই মদ সহ স্বপ্না রাণীকে এবং মোক্তারপুর ইউনিয়নের মোক্তারপুর গ্রাম ৩৫ পিস ইয়াবাসহ আরিফুল ও আলামিনকে আটক করা হয়।

ওসি আরো জানান, আটকৃতদের বিরুদ্ধে বুধবার (০৮ জানুয়ারি) সকালে পৃথক দুটি মাদক মামলা (নং ১৩ ও ১৪) দায়ের শেষ দুপুরে গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat