×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৩-০৮-০১
  • ২৯৩ বার পঠিত
মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির পাঁচ মামলায় সাধারণ ক্ষমা করা হয়েছে। এর ফলে তাঁর কারাবাসের মেয়াদ ছয় বছর কমবে।

আজ মঙ্গলবার দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম এ কথা জানিয়েছে। বৌদ্ধধর্মাবলম্বীদের একটি ধর্মীয় উৎসব উপলক্ষে দেশটির জান্তা সরকারের সাত হাজারের বেশি কারাবন্দীকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। এর আওতায় সু চিও পড়েছেন।

২০২১ সালে সামরিক অভ্যুত্থানে সু চির নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়। এরপর সু চির বিরুদ্ধে করা বিভিন্ন মামলায় এ পর্যন্ত মোট ১৯টি অপরাধের অভিযোগ প্রমাণিত হয়েছে। এসব অপরাধের দায়ে তাঁর মোট ৩৩ বছরের কারাদণ্ড হয়েছে।

গত সপ্তাহেই সু চিকে কারাগার থেকে রাজধানী নেইপিডোর একটি বাড়িতে নেওয়া হয়েছে। সেখানে তাঁকে গৃহবন্দী করে রাখা হয়েছে। এ অবস্থায় তাঁর পাঁচ অপরাধ ক্ষমা করা হলো।

এই সাধারণ ক্ষমার ফলে সু চিকে ছয় বছর কম কারাবাস করতে হবে বলে জান্তা সরকারের মুখপাত্র জ মিন তুন দেশটির ইলেভেন মিডিয়া গ্রুপকে নিশ্চিত করেছেন।

শান্তিতে নোবেলজয়ী সু চি মিয়ানমারে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কয়েক দশক ধরে আন্দোলন করেছেন। রাজনৈতিক জীবনের বেশির ভাগ সময়ই তাঁকে বিভিন্ন সেনা সরকারের অধীন বন্দীদশায় কাটাতে হয়েছে।

২০১৫ সালে দেশটির ৪৯ বছরের সেনাশাসনের অবসান হয়। এরপর ওই বছর অনুষ্ঠিত নির্বাচনে সু চির নেতৃত্বাধীন দল নিরঙ্কুশ বিজয় পেয়ে সরকার গঠন করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat