×
সদ্য প্রাপ্ত:
৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জনের প্রাণহানি ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড সাভারে এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলে ২৮০ কোটি ডলারের শক্তিশালী বোমা পাঠাবে যুক্তরাষ্ট্র ফ্যামিলি কার্ডের নামে টাকা নেয়ার অভিযোগ: এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি দেশের পাঁচ অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • প্রকাশিত : ২০২৫-০১-১৪
  • ১৮৬ বার পঠিত
এম মোহাম্মদ ওমর। শরনখোলা প্রতিনিধি
জ্ঞান বিজ্ঞানে করব জয়, সেরা হবো বিশ্বময়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের শরণখোলায় ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের অফিসার্স ক্লাবের সামনে ১৩ জানুয়ারী সকাল ১০ টায় উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ মেলার উদ্বোধন করেন। শিশুদের মেধা বিকাশে তাদের চিন্তা চেতনায় ও মননে কি কি নতুন প্রযুক্তি আছে তা বেড় করে আনার লক্ষ্যে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা আয়োজন করা হয়েছে।

মেলায় উপজেলার শরণখোলা সরকারি কলেজ, রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুল, আরকেডিএস বালিকা বিদ্যালয়, তাফালবাড়ী স্কুল এন্ড কলেজ, আমড়াগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়, সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়, রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়, শরণখোলা আইডিয়াল ইনস্টিটিউট সহ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের ক্ষুদে শিক্ষার্থীরা নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করে আগামী দিনগুলিতে তাদেরকে বিশ্বের দরবারে প্রমান করার প্রয়াস ব্যক্ত করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার, মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল হাই, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ধনজ্ঞয় মন্ডল, সহকারী শিক্ষা কর্মকর্তা বিধান চন্দ্র, তাফালবালবাড়ী কলেজের সাহকারী অধ্যাপক উপজেলা প্রেসক্লাবের সভাপতি আঃ মালেক রেজা, সহকারী আইসিটি কর্মকর্তা মাসুদ হোসেন ও শরণখোলা উপজেলার প্রেসক্লাবের সাধারন সম্পাদক শামীম হাসান সুজন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat