×
সদ্য প্রাপ্ত:
ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা
  • প্রকাশিত : ২০২৫-০১-১৪
  • ১৭০ বার পঠিত
মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা এনএসআই নওগাঁর তথ্যের ভিত্তিতে এবং প্রত্যক্ষ অংশগ্রহণে পত্নীতলার সহকারি কমিশনার (ভূমি) আজিজুল কবির এর নেতৃত্বে ভুয়া ডাক্তার সঞ্জীব কুমারকে আটক করে ২ মাসের কারাদণ্ড ও দুইটি প্রতিষ্ঠানে ৫০ হাজার টাকা করে  মোট ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার সকাল ১০ ঘটিকার দিকে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই নওগাঁর প্রত্যক্ষ অংশগ্রহণে পত্নীতলার ডক্টর ক্লিনিক এন্ড ডায়গনস্টিক সেন্টার ও রাজদীপ হেলথ কেয়ার সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করেন পত্নীতলার সহকারী কমিশনার (ভূমি) আজিজুল কবির।

এ সময় রাজদীপ হেলথ কেয়ার সেন্টার থেকে ভূয়া ডাক্তার রতন কুমার মন্ডলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ডক্টর ক্লিনিক এন্ড ডায়গনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করে পরিচালক প্রদীপ কুমারকে ৫০ হাজার টাকা জরিমানা ও ভুয়া ডাক্তার সঞ্জীব কুমার কে আটক করে দুই মাসের কারাদণ্ড প্রদান করেন।

অভিযানে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা এনএসআই নওগাঁর উপ-পরিচালক মোস্তাক আহমেদ এবং সহকারী পরিচালক আনারুল হোসেন নেতৃত্ব প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat