×
সদ্য প্রাপ্ত:
ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা
  • প্রকাশিত : ২০২৫-০১-১৪
  • ২০১ বার পঠিত
মাহাবুবুল ইসলাম আবির, নিজস্ব প্রতিবেদক
৪০ কেজি গাঁজা ও কাভার্ডভ্যানসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি

রাজধানীর রমনা এলাকা থেকে ৪০ কেজি গাঁজা ও কাভার্ডভ্যানসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-রমনা বিভাগ। গ্রেফতারকৃতের নাম- মো: তারেকুল ইসলাম ওরফে প্রকাশ  তারেক হোসেন (২৭)।

শনিবার (১১ জানুয়ারি ২০২৫ খ্রি.) রাত ৭:৩৫ ঘটিকায় রমনা থানাধীন মৌচাক এলাকার ফরচুন শপিং মলের সামনে অভিযান পরিচালনা করে গাঁজাসহ তাকে গ্রেফতার করে ডিবি-রমনা বিভাগের রমনা জোনাল টিম।

শনিবার রাতে ডিবি-রমনা বিভাগের রমনা জোনাল টিম মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, রমনার মৌচাক এলাকার ফরচুন শপিং মলের সামনে   কতিপয় মাদক কারবারি অবৈধ মাদকদ্রব্য হস্তান্তর করবে। এমন সংবাদের ভিত্তিতে রাত ৭:৩৫ ঘটিকায় ডিবি টিম উক্ত স্থানে অভিযান পরিচালনা করে তারেককে ৪০ কেজি গাঁজাসহ গ্রেফতার করে। এ সময়  গাঁজা পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যানটি  জব্দ করা হয়। এ ঘটনার গ্রেফতারকৃত তারেকের বিরুদ্ধে ডিএমপির রমনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। 
 গ্রেফতারকৃত তারেক একজন মাদক কারবারি। সে দেশের বিভিন্ন স্থান থেকে অবৈধ গাঁজা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন জায়গায় বিক্রয় করতো। উদ্ধারকৃত গাঁজা বিক্রয় ও হস্তান্তরের উদ্দেশে সে নিজ হেফাজতে রেখেছিলো বলে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat