×
সদ্য প্রাপ্ত:
ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা
  • প্রকাশিত : ২০২৫-০১-১৫
  • ১৮২ বার পঠিত
মাসুদুর রহমান,কিশোরগঞ্জ
বুধবার (১৫ জানুয়ারি) সকালে জেলার শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ডে এ ঘটনা ঘটেছে বলে জানা যায়।মৃত রোগীরা হলেন মল্লিক (৩২) ও জহিরুল ইসলাম (২২)।জানা গেছে, মঙ্গলবার (১৪ জানুয়ারি) ওই দুই রোগী মল্লিক ও জহিরুল ইসলাম হার্নিয়া অপারেশনের জন্য হাসপাতালে ভর্তি হন। হাসপাতালের সিনিয়র এক  স্টাফ নার্স ওই দুই রোগীকে ওটিতে না নিয়ে ওয়ার্ডে অ্যানেসথেসিয়া পুশ করেন বলে জানান রোগীর স্বজনরা। এর আধাঘণ্টা পরই ওই ওয়ার্ডে জ্ঞান হারিয়ে তারা মারা যান।ওই রোগীদের ভুল ইনজেকশন পুশ করায় এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছেন চিকিৎসকরা।এ দিকে এ ঘটনায় হাসপাতালের সামনে স্বজনরা বিক্ষোভ ও আহাজারি করেন। এতে উত্তপ্ত হয়ে ওঠে  হাসপাতাল এলাকা।শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের পরিচালক এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, এ ঘটনার পর অভিযুক্ত ওই সিনিয়র স্টাফ নার্সকে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনা তদন্তে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।শেষ খবর পাওয়া পর্যন্ত হাসপাতালের সামনে শিক্ষার্থীরা বিক্ষোভ করছে এবং হাসপাতালের সামনে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat