×
সদ্য প্রাপ্ত:
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • প্রকাশিত : ২০২৩-০৮-০২
  • ২৭৫ বার পঠিত
ক্রোয়েশিয়ার সঙ্গে শস্য রপ্তানি নিয়ে একটি চুক্তিতে পৌঁছেছে ইউক্রেন। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ইউক্রেনীয় শস্য রপ্তানির জন্য ক্রোয়েশিয়ান বন্দর ব্যবহারে সম্মত হয়েছে কিয়েভ ও জাগ্রেব। দুই দেশই ড্যানিউব ও অ্যাড্রিয়াটিক সাগরে ক্রোয়েশিয়ান বন্দর ব্যবহারের সম্ভাবনার বিষয়ে একমত হয়েছে।’

রাশিয়া কৃষ্ণসাগর দিয়ে শস্য রপ্তানি চুক্তিতে অংশগ্রহণ করেনি। মস্কো জানায়, তাদের দেওয়া শর্ত পূরণ হলেই চুক্তিতে ফিরবে তারা। তবে চুক্তিটি ভেস্তে যাওয়ায় যুদ্ধের মধ্যে নিরাপদে ইউক্রেনের কৃষিপণ্য রপ্তানি থমকে যায়।

কুলেবা বলেন, ‘এখন আমরা এই বন্দরগুলোতে কার্যকর রুট স্থাপনে কাজ করব। আমরা এই সুযোগের সর্বোচ্চ ব্যবহার করব। বিশ্বের খাদ্য নিরাপত্তায় এটি একটি বাস্তব এবং কার্যকর পদক্ষেপ। আমি ক্রোয়েশিয়ার গঠনমূলক সহায়তার জন্য কৃতজ্ঞ।’

বর্তমানে স্থলপথে রপ্তানি করতে ইউরোপীয় ইউনিয়নের ওপর নির্ভরশীল ইউক্রেন। দানিউব নদী হয়েও অল্প পরিমাণে রপ্তানি হয়। চলতি মাসের শুরুর দিকে এই রুটে অবস্থিত অবকাঠামোতে হামলা চালিয়েছিল রাশিয়া।

যদিও ক্রোয়েশিয়ান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনার মূল বিষয় অস্ত্র ছিল বলে জানিয়েছেন দিমিত্রো কুলেবা।

সূত্র: রয়টার্স

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat