×
সদ্য প্রাপ্ত:
সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান
  • প্রকাশিত : ২০২৫-০১-১৮
  • ১৮৫ বার পঠিত
স্টাফ রিপোর্টার হাবিবুল্লাহ মীর 
বনশ্রী আফতাবনগর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি হয়েছেন মো. মোসলেহ উদ্দিন বাবলু পন্ডিত ও সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম  । রাজধানীর দক্ষিণ বনশ্রী আমাজন রেস্টুরেন্টে শুক্রবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় ১৩  সদস্য বিশিষ্ট ২ বছর মেয়াদী এই কমিটি অনুমোদন দেওয়া হয়। জহুরুল ইসলাম এর পরিচালনায় এক জরুরী সভায় সবার সম্মতিক্রমে কন্ঠভোটের মাধ্যমে সভাপতি হিসেবে মো. মোসলেহ উদ্দিন বাবলু পন্ডিত ও সাধারণ সম্পাদক হিসেবে জহুরুল ইসলামকে মনোনিত করা হয়।
পরবর্তীতে একই মাধ্যমে সিনিয়র সহ সভাপতি মো. আবুল হাসিম, সহ-সভাপতি মো. মনিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরান খান, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম রাসেল,  দপ্তর সম্পাদক রাসেল মাহমুদ, কোষাধ্যক্ষ মো. কবির হোসেন, প্রচার সম্পাদক এস এম ওয়ালিদুজ্জামান শুভ, মহিলা বিষয়ক সম্পাদিকা সোনিয়া হক, এক নম্বর সদস্য মাহমুদুল আলম খান, দুই নাম্বার সদস্য রাকিব হোসেনকে মনোনিত করা হয়।
এর আগে নবনির্বাচিত সভাপতি  মো: মোসলেহ উদ্দিন বাবলু পন্ডিতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ইকবাল খান জাহিদ।এছাড়া
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো. মনিরুজ্জামান।
এসময় বনশ্রী আফতাবনগরের বাসিন্দাসহ  প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান সকল সদস্যরা।।।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat