×
সদ্য প্রাপ্ত:
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • প্রকাশিত : ২০২৪-১২-২১
  • ১৮৬ বার পঠিত
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ
বগুড়ার আদমদীঘি উপজেলার বিভিন্ন গুরুত্বপুর্ন রাস্তায় লাগনো গাছ একটি মহল কৌশলে বিষাক্ত পদার্থ প্রয়োগ করে তালগাছ, ইউকালেকটাস সহ প্রভৃতি জীবন্ত গাছ মেরে ফেলে সেই জায়গা দখল ও মরা গাছ গুলো কেটে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় ইউনিয়ন পরিষদ কিংবা বন বিভাগ বিষয়টির কোন ব্যবস্থা নিচ্ছেন না বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। জানায়ায়, আদমদীঘি উপজেলা পরিষদ ও বিভিন্ন ইউনিয়নের আওতায় সরকারি রাস্তা গুলোতে সরকারি ভাবে স্থানীয় ইউনিয়ন পরিষদ ও বন বিভাগ কর্তৃক তালগাছ, ফলজ ও বনজ বিপুল পরিমান গাছ লাগিয়ে বনায়ন করেছেন। বিশেষ করে বজ্রপাত সহনীয় হিসাবে লাখ লাখ টাকা খরচ করে ওইসব রাস্তায় বিপুল তালগাছ রোপন করেছেন। বর্তমানে গাছ গুলো অনেক বড় হয়েছে। এদিকে কিছু কিছু ব্যক্তি রাস্তার পাশে ধানী জমি ভরাট করে সেখানে বাসা বাড়ি নির্মান করছেন। বাসা নির্মানের কারনে তাদের বাসার সামনে রাস্তায় বড় হওয়া গাছ কৌশলে বিষাক্ত পদার্থ প্রয়োগ করে মেরে ফেলে সরকারি জায়গা ও বাসার সামনে ফাঁকা করছে। আবার কেউ মেরে ফেলা গাছ রাতের আধারে কেটে বিক্রি করছে। বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘির কোদবাবুর থেকে ডুমুরী গ্রাম হয়ে নসরতপুর বাজার অভিমুখী রাস্তায় লাগানো বড় আকারের জীবন্ত কয়েকটি তালগাছ জনৈক নাসির নামের এক ব্যক্তি নির্মানাধিন বাসার সামনে রকারি রাস্তার জায়গা দখল 
ও কৌশলে বিষাক্ত পদার্থ প্রয়োগ করে মেরে ফেলার অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দা জিল্লুর 
রহমান জানান, নাসির নামের ওই ব্যক্তি তালগাছ কৌশলে মেরে ফেলার বিষয়টি অকপটে স্বীকার 
করেছে। নাসির নামের ওই ব্যক্তি জানায়, অনেকেই তালগাছ সহ অন্যান্য গাছ মেরে ফেলে নিয়ে 
যায়। তাদের বেলায় কোন অভিযোগ নেই শুধু আমার নব নির্মানাধিন বাসার সামনে দুটি তালগাছ মরে যাচ্ছে এ নিয়ে কথা কেন। সরকারি ভাবে তদন্ত এলে জবাব দেয়া হবে। এ বিষয়ে বিন বিভাগের কর্মকর্তা আক্তারুজ্জামান জানান তদন্ত করে ব্যবস্থা নেয় হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat